logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

কুলাউড়ায় দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-চ্যাম্পিয়ন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৫:১৮ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : “দূর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দূর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টি করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের আয়োজনে ও কুলাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে শনিবার (১৭ মে) সকাল ১১টায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, ভাটেরা স্কুল এন্ড কলেজ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী পর্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, দূর্নীতি শুধু সরকারি পর্যায়ে হয়না, সমাজের প্রতিটি সেক্টরে দূর্নীতি রয়েছে। ব্যাংক, বেসরকারি খাতে যে দূর্নীতি হয় সেটার জন্য কি সরকারী সেক্টর জড়িত। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে দূর্নীতি হয়। তিনি আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে অর্পিত দায়িত্বে অবহেলা করাও দুর্নীতি। দুর্নীতিকে দূর করতে হলে, মনের ভেতর থেকে ভালোবাসা জাগ্রত করতে হবে। তা না হলে সমাজ থেকে দূর্নীতি দূর করা সম্ভব হবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, দূর্নীতির বহুমাত্রিক ধারণা রয়েছে। সে সম্পর্কে ধারণা নিয়ে আগামীতে বড় পরিসরে আলোকপাত করতে হবে। আজকের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দূর্নীতির বিষয়ে যেটা আলোকপাত করেছেন তা অনেক উঁচু পর্যায়ে আলোচনা করার মতো। তাই সমাজের সকল দূর্নীতি রোধে সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে সৎ ও সচেতন থেকে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমীন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নির্মাল্য মিত্র সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ম পর্বে “মূল্যেবোধ ও দেশপ্রেমের অভাবে দূর্নীতির বিস্তারের মূল কারণ” ২য় পর্বে আইনের শাসনের অভাবেই দূর্নীতি বিস্তার ঘটে ও চূড়ান্ত পর্বে “অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতির প্রধান কারণ” বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ শফিকুল ইসলাম ও প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন মো. আব্দুর রহিম প্রধান। প্রতিযোগিতায় উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। সেরা বক্তা হয়েছেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা উত্তরা রায় লক্ষী। চ্যাম্পিয়ন দলে অংশ নেন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদা তাহসিন, ফাহমিদা তাহসিন ও ফাতেমা জান্নাত। রানার্স আপ দলে অংশ নেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা রায় লক্ষী, অনিন্দিতা ঘোষ তুলি ও রুয়াইদা নাজিম বর্ষা। #

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top