logo
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী মন্তর মিয়ার সংবাদ সম্মেলন

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৫:৪৮ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সম্প্রতি সাপ্তাহিক আমার কুলাউড়াসহ বিভিন্ন অনলাইন পোর্টালে “কুলাউড়ায় বড় ভাই কর্তৃক প্রবাসী ছোট ভাইয়ের ভূমি দখল” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো. মন্তর মিয়া। ১০ মে শনিবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. মন্তর মিয়া বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই সংবাদে উল্লেখ করা হয়েছে, আমি নাকি আমার ছোট ভাইয়ের জায়গা জোরপূর্বক দখল করেছি। অথচ চিরন্তন সত্য কথা হলো যে, আমাদের পারিবারিক মৌরসী ৩৭ শতক সম্পত্তি থেকে আমাদের ছয় ভাইয়ের মধ্যে বন্টন করা হয়। সেখান থেকে আমার বড় ভাই বরমচাল স্কুল এন্ড কলেজের শিক্ষক উস্তার মিয়ার নামে ৮ শতক, ছোট ভাই সৌদি প্রবাসী আবু তাহের সিপারের নামে ১৩ শতক, আমার নামে ৪ শতক, ছোট ভাই ইমরান আহমদের নামে ৪ শতক, জুয়েল মিয়ার নামে ৪ শতক ও সুহেল আহমদের নামে ৪ শতক জায়গা বন্টন করা হয়। ২০১৭ সালে জমিজমা বিষয়ে সালিশি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে, উস্তার মিয়া ও আবু তাহের সিপার মৌরসী সম্পত্তি থেকে বেশি অংশীদার নেয়ার কারণে তারা আমাদের চার ভাইকে পুরনো বাড়ির মতো ঘর তৈরি করে দিবেন। কিন্তু তারা আমার ভাই জুয়েল ও সুহেলকে ঘর তৈরি করে দিলেও দীর্ঘ ৯ বছর অতিবাহিত হলেও আমি ও ছোট ভাই ইমরানের ঘর এখনো তৈরি করে দেয়া হয়নি। যার কারণে আমি একটি জীর্ণ বাঁশ-বেতার ঘরে কোনমতে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করছি। বিষয়টি নিয়ে স্থানীয় গনমান্যব্যক্তিবর্গসহ উপজেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন সময় সালিশি বৈঠক হয়। বৈঠকে সিপার প্রবাসে থাকার কারণে অনেক বৈঠকে উস্তার মিয়া উপস্থিত হননি। একপর্যায়ে সালিশি ব্যক্তিদের নির্দেশে উস্তার মিয়া বৈঠকে উপস্থিত হন। বৈঠকে সবাই সার্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেন যেহেতু প্রবাসী সিপার ও শিক্ষক উস্তার আমাদের ঘর তৈরি করে দিচ্ছেন না সেজন্য তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেবার সিদ্ধান্ত হয়। কিন্তু উস্তার ও সিপার আজও অবধি কোন টাকা দেয়নি। বরং এখন উল্টো আরো অভিযোগ করতেছে, আমি নাকি সিপারের জমি জোরপূর্বক দখল করেছি। আমাকে হয়রানি করার জন্য ছোট ভাই সিপার তার স্ত্রী সুমিকে দিয়ে আমি, আমার স্ত্রী নাসিমা, আমার মেয়ে রিংকি ও মেয়ের স্বামী সোহেলকে আসামী করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের দাবি, ছোট ভাই প্রবাসী আবু তাহের সিপার যদি আর কোন সম্পত্তি পেয়ে থাকে তাহলে সে দেশে আসুক। জায়গা পাওয়ার উপযুক্ততা থাকলে সে জায়গা নিলে আমাদের কোন আপত্তি নেই। বর্তমানে বিভিন্ন মানুষের সহযোগিতায় আমার বসতঘরটি মেরামত করতে চাইলে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন আমার ভাই সিপার, তার স্ত্রী সুমি ও কৌলা গ্রামের বাসিন্দা সাংবাদিক আশরাফুল ইসলাম জুয়েল। আমি কারণ জানতে চাইলে সাংবাদিক জুয়েল আমাকে জানায়, তাকে ২০ হাজার টাকা দিলে সে বিষয়টি সমাধান করে দিবে। কিন্তু আমি দরিদ্র ব্যক্তি থাকায় টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমার বিরুদ্ধে নিউজ করার হুমকি দেয়। পরবর্তীতে সে বিভিন্ন গণমাধ্যমে আমাকে আওয়ামীলীগ নেতা ট্যাগ দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত নিউজ করিয়েছে। আমি আওয়ামীলীগ করি কিনা সেটা এলাকার লোকজন জানে। ওই নিউজ প্রকাশ হওয়ার পর এলাকায় আমার পারিবারিক মান মর্যাদা বিনষ্ট হয়েছে। বর্তমানে আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। যার কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনসহ সমাজের বিবেকবান মানুষের কাছে অনুরোধ ন্যায়সঙ্গতভাবে আমার প্রতি যেন ন্যায়বিচার করা হয়। এদিকে আমি সংবাদ সম্মেলন শেষ করে স্থানীয় চৌধুরীবাজারে রিকশায় গেলে গতিরোধ করে জুয়েল নামের এক সাংবাদিক। এসময় সে আমাকে হুমকি দিয়ে বলে, কেন সংবাদ সম্মেলনে আমার নামে ২০ হাজার টাকা চাওয়ার বিষয়টি বললে। আমি তোমাকে দেখে নিব বলে সে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আমি এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার রাতে আশরাফুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি অভিযোগ দিয়েছি। প্রশাসনের কাছে আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।

অভিযোগের বিষয়ে আশরাফুল ইসলাম জুয়েল বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। মন্তর মিয়া উল্টো তার ভাইয়ের জমি দখল করে রেখেছেন। বিষয়টি সমাধানের স্বার্থে তাকে ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা দেয়া হবে সেটা বলেছি।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top