উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার শুকরিয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৪, ১০:৩৭ মিনিট
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার শুকরিয়া মাহফিল ও দাখিল পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৯ মে সকালে মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদের সভাপতিত্বে ও মাওলানা ইমরান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি বকসি কাওছার রশিদ।
মাদ্রাসার গর্ভনিং বডি ও শিক্ষকের পক্ষ থেকে দাখিল পরীক্ষায় কৃতকার্য ৪৬জন ছাত্র-ছাত্রীর হাতে উপহার তুলে দেন অতিথি ও শিক্ষকবৃন্দরা।

এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় শুকরিয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বকসি কাওছার রশিদ-জাতীয় শিক্ষার সপ্তাহ ২০২৪ উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা বশির আহমদ উপজেলা, জেলা ও বিভাগের মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হওয়া ও ২০২৪-এ দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মুফতি হাবিবুর রহমান,মাওলানা ফারুক মিয়া, আরবী প্রভাষক মাওলানা আব্দুর রকিব সিদ্দিকী, মাওলানা মুজাহিদুল ইসলাম আজমী, মাওলানা শামসুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ মোবারক হোসেন, অফিস সহকারী মাওলানা ফারুক আহমদ, মোহাম্মদ আবু বক্কর শেফন প্রমুখ।




