মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন ৭ দিনের জন্য স্থগিত.
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৪, ৯:৪৩ মিনিট
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন ৭ দিনের জন্য স্থগিত ও রায় নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।
জানা যায়- চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের প্রার্থিতার বিপক্ষে চেম্বার জজ আদালত নির্বাচন ৭ দিনের জন্য স্থগিত ও রায় ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন হাইকোর্ট।
কোর্টে তাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও সাঈদ আহমেদ রাজা।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ইসির পক্ষে ছিলেন এম খালেকুজ্জামান।
এর আগে বুধবার (১৫ মে) সুপ্রিম কোর্টের চেম্বার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের প্রার্থিতার বিপক্ষে চেম্বার জজ আদালতে আপিল শুনানি করেন বিচারপতি এম এনায়েত রহিমের একক বেঞ্চ।
আপিলের শুনানি শেষে বিচারপতি আপিলটি যৌথ বেঞ্চে প্রেরণ করে বৃহস্পতিবার ১৬ মে চেম্বার জজ আদালত তারিখ ধার্য করেন।
উল্লেখ্য আগামী ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে এ জটিলতার কারণে নির্বাচন দিন তারিখ পেছাতে পারে।




