কুলাউড়ার তরুণ ব্যবসায়ী (ঠিকানা ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী) সুহেলের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৪, ৩:৩৪ মিনিট
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া মিলিপ্লাজায় অবস্থিত ঠিকানা ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী তরুণ ব্যবসায়ী সাইফুল ইসলাম সুহেল আর নেই। তিনি ১৫ মে বুধবার সকাল ১১ টা ৪০ মিনিটে হৃদরোগে আত্রান্ত হয়ে মৌলভীবাজার নূরজাহান হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো মাত্র ৪৪ বছর। সুহেল মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এম শাহীনের ভাতিজা। তার এই আকস্মিক মৃত্যুতে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। সুহেলের জানাযার নামাজ আজ বুধবার রাত ১০ টা ৩০ মিনিটে কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামে অনুষ্ঠিত হবে।




