২৫ মে থেকে শুরু হবে নওতাপ
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৪, ১১:০৬ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে।
NASA জানিয়েছে, আগামী ২৫ মে সকাল ৩টা ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং তা ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। *সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে।




