logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় বনবিভাগের বিটকর্মকর্তাসহ ২ জন গুরুতর আহত

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ১০:২৬ মিনিট

বিশেষ প্রতিনিধি : কুলাউড়ার ভাটেরায় সংরক্ষিত বনভূমি থেকে টহল শেষ করে অফিসে ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ভাটেরা বিট কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান (৩৫) ও বনপ্রহরী ফরমান আলী (৩২)। ১৭ মে বুধবার রাত ৯টায় উপজেলার ভাটেরা ইউনিয়নের করইতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত দুইজন বর্তমানে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিট কর্মকর্তা হাফিজুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬জনকে আসামী করে কুলাউড়া থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটেরা বিট কর্মকর্তা হাফিজুর রহমান প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় বনপ্রহরী ফরমান আলীকে নিয়ে সংরক্ষিত বনভূমি টহল শেষ করে মোটরসাইকেল যোগে অফিসে ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ে ভাটেরা বিট অফিস সংলগ্ন ইউনিয়নের করইতলা এলাকায় কুলাউড়া-সিলেট রেললাইনের উপরে আসা মাত্র আগে থেকে ওৎ পেতে থাকা ইউনিয়নের করইতলা গ্রামের বাসিন্দা ছিলিক মিয়ার ছেলে ও সংঘবদ্ধ গাছ চুর চক্রের সদস্য আল- আমিন (২৪), কলিমাবাদ গ্রামের বাসিন্দা ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলন মিয়ার ছেলে জুমন মিয়া (৩০) ও আলম মিয়ার নেতৃত্বে ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ধারালো দা দিয়ে বনপ্রহরী ফরমান আলীর মাথায় কুপ দিয়ে তাকে মারাতœক জখম করে। ফরমান আলী মাটিতে লুটিয়ে পড়লে বিট কর্মকর্তা হাফিজুর রহমানকেও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আহতরা চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া হাসাপাতালে ভর্তি করেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলাউড়া রেঞ্জ অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, গাজিপুর বিট অফিসার মোঃ আহমদ আলী ও কুলাউড়া থানার এস আই নাঈমুল ইসলাম।

কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন জানান, সংঘবদ্ধ গাছ চুর চক্রের সদস্য আল-আমিনসহ কয়েকজন সন্ত্রাসীদের হামলায় আমাদের বিট অফিসার ও বনপ্রহরী গুরুতর আহত হয়েছেন। বিষয়টি বনবিভাগের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে থানায় একটি মামলা করা হয়েছে। তিনি আরো বলেন, সরকারি বনজ সম্পদ রক্ষায় বনবিভাগ কাজ করে যাচ্ছে। এই ভাটেরা সংরক্ষিত বন থেকে গত মাসে ৩১ফুট কাঠসহ একটি গাড়ি জব্দ করে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই ঘটনার জেরে এই ঘটনাটি ঘটেছে বলে আমাদের ধারণা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুছ ছালেক বলেন, এ ঘটনায় বিট কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সরকারী কর্মচারীর ওপর হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ভাটেরার ইসলামনগর এলাকা থেকে ৩১ ফুট কড়ই প্রজাতির চোরাই কাঠসহ একটি গাড়ি জব্দ করে ভাটেরা বিট অফিস। ওই ঘটনায় ভাটেরা ইউনিয়নের গাড়ি চালক কুতুব আলী, ইসলামনগর গ্রামের বাসিন্দা মুবারক আলীর ছেলে সুনু মিয়া ও খারপাড়া গ্রামের মাসুক মিয়ার ছেলে রাজা মিয়াসহ তিনজনের বিরুদ্ধে বন আদালতে মামলা দায়ের করা হয়। ওই ঘটনার জেরে গাছ চুর চক্রের সদস্য আল-আমিন এই ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে ধারণা কুলাউড়া বনবিভাগের।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top