logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

ইউপি সদস্য খসরু জেলহাজতে, মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৫, ৭:০৮ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মারামারি ও শ্লীলতাহানির মামলায় উপজেলার কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খসরু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বুধবার (২৩ এপ্রিল) মৌলভীবাজার আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত খসরু মিয়ার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে গত ২৭ এপ্রিল শনিবার রাতে ইউপি সদস্য খসরু মিয়ার পক্ষে কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মামলার ১ নম্বর স্বাক্ষী আমতৈল গ্রামের বাসিন্দা রুবেজ। এসময় আরো বক্তব্য দেন মুজাদ্দিদ আহমেদ ও কামরুল ইসলাম। এসময় তারা বলেন, কাদিপুর ইউনিয়নের আমতৈল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে একটি উন্নয়ন প্রকল্প আনেন ইউপি সদস্য খসরু মিয়া। প্রকল্প অনুমোদন হলে আমতৈল গ্রামের বাগাইরদারা রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু হয়। তখন উন্নয়ন কাজে বাঁধা প্রবাসী রুবেজ আহমদ রুবেলের দ্বিতীয় স্ত্রী দোলা খানম। দোলা বেগম দাবি করেন, যেখান থেকে মাটি নেয়া হচ্ছে সেখানে তার স্বামীর কোন জায়গা নেই। জায়গা হলো সাধন মিয়া নামে অন্য এক ব্যক্তির। কিন্তু তাদের জায়গা না থাকা সত্ত্বেও প্রবাসীর স্ত্রী কেন বাঁধা দিলেন। মিথ্যা অভিযোগ এনে ইউপি সদস্য খসরু মিয়াকে হয়রানি করার জন্য মামলা দায়ের করা হয়। অথচ, গত ১৫ এপ্রিল ইউপি সদস্য খসরু মিয়াকে মারধর করেন প্রবাসী রুবেলের স্ত্রী দোলা। তার হাতে থাকা লাঠির আঘাতে মেম্বারের মাথা ফেটে যায় পরবর্তীতে মেম্বার গ্রাম বাসীদের নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনার দুইদিন পর প্রবাসীর স্ত্রী দোলা ইউপি সদস্য খসরু মিয়াকে ফাঁসানোর জন্য থানায় অভিযোগ দিলে মামলা রুজু হয়। গত ২৩ এপ্রিল ইউপি সদস্য খসরু মিয়া জামিন নিতে গেলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। আমরা ওয়ার্ডের সকল মানুষের পক্ষ থেকে ইউপি সদস্য খসরু মিয়ার মুক্তির দাবি জানাচ্ছি।

মামলার ১ নম্বর স্বাক্ষী রুবেজ বলেন, মামলার বিষয়টি আমি অবগত নই। আমাকে না জানিয়ে মামলার বাদী আমার মামার দ্বিতীয় স্ত্রী দোলা খানম আমাকে ১ নম্বর স্বাক্ষী দিয়েছেন। এলাকায় জনস্বার্র্থে উপজেলা প্রশাসন থেকে বরাদ্দ এনে রাস্তায় মাটির কাজ শুরু করেন ইউপি সদস্য খসরু মিয়া। কিন্তু কাজ শুরু করলে বাঁধা দেন প্রবাসীর স্ত্রী দোলা। তখন মেম্বার খসরু মিয়া প্রবাসীর স্ত্রী দোলাকে বলেন, সরকারি কাজে বাঁধা দিবেন না কোন আপত্তি থাকলে প্রশাসনকে জানানোর জন্য। একথা বলার পর প্রবাসীর স্ত্রী দোলা ইউপি সদস্য খসরু মিয়ার ওপর হামলা চালান। হামলায় খসরু মিয়ার মাথা ফেটে যায়। তিনি আরো বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে, ইউপি সদস্য খসরু মিয়াকে আওয়ামীলীগের লোক বলা হয়েছে। কিন্তু প্রকৃত সত্য হলো খসরু মিয়া বিএনপির লোক। এলাকার একটি পক্ষ খসরু মিয়াকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top