logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

কাদিপুরে প্রবাসীর স্ত্রীর মামলায় ইউপি সদস্য খসরু কারাগারে

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৫, ৭:০৬ মিনিট

বিশেষ প্রতিনিধি :  কুলাউড়ায় মারামারি ও শ্লীলতাহানির মামলায় কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খসরু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার ২৩ এপ্রিল মৌলভীবাজার আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত খসরু মিয়ার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: আব্দুল আলিম। কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী রুবেজ আহমেদ রুবেলের স্ত্রী দোলা খানম বাদী হয়ে গত ২২ এপ্রিল ইউপি সদস্য খসরু মিয়া (৪০) সহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা (নং-৩১) দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন আমতৈল গ্রামের সিরাজ মিয়ার ছেলে ফখরুল ইসলাম (৪০), ইসমাইল আলীর ছেলে আনোয়ার (৪৫) ও ইউপি সদস্য খসরু মিয়ার স্ত্রী রাছনা বেগম (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামে বাগাইরদারা রাস্তার পাশে কাতার প্রবাসী রুবেজ আহমদ রুবেলের মৌরসী সম্পত্তি, পারিবারিক কবরস্থানসহ ফসলি জমি থেকে এক্সকাভেটর মেশিন দিয়ে জোরপূর্বক মাটি কাটাচ্ছেন ইউপি সদস্য খসরু মিয়া। খবর পেয়ে প্রবাসী রুবেলের স্ত্রী দোলা খানম ঘটনাস্থলে গিয়ে এক্সকাভেটর চালককে মাটি কাটতে নিষেধ করেন। এসময় এক্সকাভেটর চালক বিষয়টি ইউপি সদস্য খসরু মিয়াকে জানালে খসরু মিয়াসহ মামলার বিবাদীরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে ঘটনাস্থলে নিয়ে আসেন। তখন চেয়ারম্যানের উপস্থিতিতে প্রবাসীর স্ত্রী দোলা খানমকে না জানিয়ে তাদের ফসলি জমি ও পারিবারিক কবরস্থান থেকে মাটি কাটার বিষয়ে বিবাদীর কাছে জানতে চাইলে বিবাদী খসরু মিয়াসহ তার সহযোগিরা উত্তেজিত হয়ে প্রবাসীর স্ত্রী দোলা খানমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি প্রদান করেন। প্রতিবাদ করলে প্রবাসীর স্ত্রী দোলা খানমের ওপর অতর্কিত হামলা চালান ইউপি সদস্য খসরু মিয়া, তার স্ত্রী রাছনা বেগম, ফখরুল ইসলাম ও আনোয়ার। হামলায় গুরুতর আহত হন প্রবাসীর স্ত্রী দোলা এবং তাকে শ্লীলতাহানিও করেন ইউপি সদস্য খসরু মিয়া। হামলার একপর্যায়ে বিবাদীরা প্রবাসীর স্ত্রীর গলায় ও নাকে থাকা প্রায় দুই লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দোলা খানমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বাদী প্রবাসীর স্ত্রী দোলা খানম বলেন, আমার স্বামী প্রবাসে থাকায় পারিবারিক ও সাংসারিক সবকিছু আমাকে দেখভাল করতে হয়। ঘটনার দিন আমার স্বামীর পারিবারিক কবরস্থানসহ ফসলি জমি থেকে এক্সকাভেটর মেশিন দিয়ে জোরপূর্বক মাটি কাটাচ্ছেন ইউপি সদস্য খসরু মিয়া গং। কারণ জানতে চাইলে আমার ওপর উল্টো হামলা করা হয়। বর্তমানে আমি খুবই নিরাপত্তাহীনতায় আছি। ইউপি সদস্য খসরু মিয়া প্রভাবশালী থাকায় তারবাহিনী কর্তৃক একের পর এক হুমকিতে বর্তমানে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছি। কুলাউড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: আব্দুল আলীম বলেন, প্রবাসীর স্ত্রী দোলা খানম ইউপি সদস্য খসরু মিয়াসহ ৪জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত ইউপি সদস্য খসরু মিয়ার জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। অন্যদিকে মামলার অন্য আসামী আনোয়ার ও ইউপি সদস্য খসরু মিয়ার স্ত্রী রাছনা বেগম জামিন নিয়েছেন। অন্য আসামী ফখরুল পলাতক তাকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top