logo
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

ফেসবুক পোস্ট কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৪, ১০:৪০ মিনিট

মোলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার আপারকাগাবালা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনের পরদিন রাতে ফেসবুক পোস্ট কেন্দ্র করে বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৪ জন।

সোমবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কাগাবালা বাজারে দু’পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে আহত হন, পরাজিত প্রার্থী মোঃ সাহেব আলীর সমর্থক ও মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রুহান মিয়া (২১), পিতা হারুন মিয়া, ওমান প্রবাসী এমদাদ উদ্দিন (৪০) পিতা আনোয়ার হোসেন ও এমদাদুল হক। আর বিজয়ী প্রার্থী স্বাধীন মিয়ার পক্ষে আহত হয়েছেন মাল্লুম মিয়, পিতা আনোয়ার হোসেন। আহতদের সবার বাড়ি কাগাবালা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আপারকাগাবালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য দিলওয়ার হোসেন তিন মাস পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে ওই ওয়ার্ড শুন্য হয়ে যায়। শুন্য ওই ওয়ার্ডে ২৮ এপ্রিল ছিল পূর্ব নির্ধারিত উপনির্বাচন। নির্বাচনে মেম্বার প্রার্থী স্বাধীন মিয়া ৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন, আর তাঁর প্রতিপক্ষ প্রার্থী মোঃ সাহেব আলী ৪৯৪ ভোট পেয়ে পরাজিত হন। এতে বিজয়ী প্রার্থীর সমর্থকরা ফেসবুকে পরাজিত প্রার্থী সাহেব আলীর সমর্থকেদের নিয়ে আপত্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দা, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে এমদাদুল হক নামে এক যুবক গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য স্বাধীন মিয়ার দাবী নির্বাচনের দিনই আমার প্রতিপক্ষ সংঘর্ষ বাঁধাতে চেয়েছিল, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে তারা সুযোগ পাননি। তিনি বলেন, ফেসবুক পোস্টের বিষয়টি জানা নেই, নির্বাচনে পরাজিত হয়েই তারা হুমকি-ধামকি দিতে শুরু করে। আর পরাজিত মেম্বার প্রার্থী মোঃ সাহেব আলীর দাবী, বিজয়ী প্রার্থীর সমর্থকরা নির্বাচনের পর থেকে ফেসবুক পোস্ট সহ বিভিন্নভাবে আমার সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছে। এর প্রেক্ষিতেই তারা হামলা চালিয়ে আমার সমর্থকদের আহত করেছেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকে কেন্দ্র করে দু’প্রার্থীর অভ্যান্তরিন দ্বন্দের কারণে তাদের সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top