মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে তাজুল ইসলাম তাজ এর প্রার্থিতা বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৪, ১০:১৩ মিনিট
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে দ্বিতীয় দফায় আগামী ২১মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেছেন। এদিকে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে মামলার অভিযোগ দায়ের করলে রোববার দিনব্যাপী আপিল শুনানি হয়।
সোমবার (২৯ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান তাজুল ইসলাম তাদের বিরুদ্ধে পাঁচ বছরের সাজা রয়েছে তাই তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে রোববার (২৮ এপ্রিল) দিনব্যাপী জেলা কার্যালয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
এদিকে তাজুল ইসলাম তাদের সাথে যোগাযোগ করলে তিনি জানান অবশ্যই আমি উচ্চতর আদালতে আপিল করব। ষড়যন্ত্র করে অনেককিছুর বিনিময়ে আমার কাগজ পত্র সব টিক থাকার পরও অবৈধ্য ভাবে আমার প্রার্থীতা বাতিল করা হয় , জনগণ কে সাথে নিয়েই ২১ তারিখে তার সুষ্ঠ জবাব দেওয়া হবে।




