logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী শাওন পুলিশের ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৪, ৫:১৯ মিনিট

কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী শাওন পুলিশের ধরাছোঁয়ার বাইরে

কুলাউড়া প্রতিনিধিঃ বিভিন্ন মামলার আসামী মৌলভীবাজারের কুলাউড়ার মুহিদুর রহমান শাওন এখনোও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পুলিশ বলছে, শাওনকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
মুহিদুর রহমান শাওন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের মৃত মোহাম্মদ আলী মধু মিয়ার ছেলে। স্থানীয় এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত।
জানা গেছে, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাতে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের তিলাশীজুড়া গ্রামে রবিরবাজার সড়কে ব্রিজের উপর উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা মৃত আছদ্দর আলীর ছেলে তৌহিদুল  হায়দার (৩৬) কে প্রাণে হত্যার উদ্দেশ্য হামলা চালানো হয়। পরে এ ঘটনায় ২০ ডিসেম্বর তিনজনকে অভিযুক্ত করে মামলা (নং-১৮, ২০/১২/২০২৩) দায়ের করেন হামলার শিকার তৌহিদুল হায়দার।
মামলা সূত্রে জানা যায়, তৌহিদুল হায়দার একজন ব্যবসায়ী। তাঁর কয়েকটি হারভেস্টার কমবাইন্ড (ধান কাটার) মেশিন রয়েছে। তিনি বিভিন্ন জায়গায় মেশিন ভাড়া দিয়ে থাকেন। ঘটনার এক সপ্তাহ পূর্বে মুজাহিদুল ইসলাম হারভেস্টার মেশিন ভাড়া নিতে আসলে তৌহিদুল হায়দার মেশিন ভাড়া না দেয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে চলে যায় মুজাহিদুল। এই ঘটনার জেরে ১৮ ডিসেম্বর রাতে সিএনজি যোগে তৌহিদুল ইসলাম নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে সিএনজি গতিরোধ করে তৌহিদুল হায়দারের ওপর হামলা চালায় নর্তন গ্রামের মৃত মোহাম্মদ আলী মধু মিয়ার ছেলে মুহিদুর রহমান শাওন (২৫), একই এলাকার ইসমাইল আলীর ছেলে মুজাহিদ ইসলাম (২৭), ও মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৪১) সহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক। এসময় তৌহিদুল হায়দারের সাথে থাকা ৫৫ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। হামলায় গুরুতর আহত তৌহিদুল হায়দার প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন। পুলিশ মামলার আসামী মুজাহিদুল ইসলাম ও রুবেল মিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করে। আর অন্যতম আসামী মুহিদুর রহমান শাওন পুলিশী ধরাছোঁয়ার বাইরে চলে যান।
এদিকে কুলাউড়া থানা পুলিশ মামলাটি তদন্ত করে চার্জশিট আদালতে প্রেরণ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এস আই মোঃ আমির উদ্দিন। সম্প্রতি আদালত মামলার অন্যতম আসামী মুহিদুর রহমান শাওনের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এদিকে চলতি বছরের ২৫ মার্চ রাজনগর থানার মাথিউরা চা বাগান এলাকায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কে রাজনগর উপজেলার হাজীনগর চা-বাগান এলাকার বাসিন্দা মৃত কুদ্দুস মিয়ার ছেলে মোঃ জলিল মিয়া (৩৮) এর উপর পূর্ব শত্রুতার জেরে হামলা চালায় নর্তন গ্রামের মৃত মোহাম্মদ আলী মধু মিয়ার ছেলে মুহিদুর রহমান শাওন ও একই এলাকার মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া। হামলায় গুরুতর আহত জলিল মিয়া প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় মুহিদুর রহমান শাওন ও রুবেল মিয়াকে অভিযুক্ত করে রাজনগর থানায় মামলা (নং-১৭, ২৮/০৩/২০২৪ইং) দায়ের করেন হামলার শিকার জলিল মিয়া।
এদিকে হামলার ঘটনায় থানায় মামলা হলে মামলা তুলে নিতে তৌহিদুল হায়দারকে প্রাণনাশের হুমকি প্রদান করেন মুহিদুর রহমান শাওন ও রুবেল মিয়া। পরে নিরাপত্তাহীনতার কারণে গত ২০ মার্চ মৌলভীবাজার সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন তৌহিদুল হায়দার। এদিকে মুহিদুর রহমান শাওনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় আরেকটি মামলা (নং-১৩৮/২৪ইং) দায়ের করেন আমির আলী নামের আরেক ব্যক্তি।
একাধিক সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় প্রতারণা ও মারামারির ঘটনায় মুহিদুর রহমান শাওনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
এ বিষয়ে আসামী মুহিদুর রহমান শাওনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।
কুলাউড়া থানার এস আই মোঃ আমির উদ্দিন বলেন, পলাতক আসামী শাওনকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। আশা করছি খুব দ্রত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top