ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২৪ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪, ১২:৩৯ মিনিটরকিবুল ইসলাম রকি, মৌলভীবাজার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪ সম্পন্ন হয়েছে ।
রবিবার ( ২১ এপ্রিল ) সকাল ১০ টায় মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে সাবেক এবং বর্তমান দায়িত্বশীলদের নিয়ে
একটি হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪ আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার
সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক – ডা.সাদেক আব্দুল্লাহ।
অফিস সম্পাদক মাসুদ রানা তুহিন এর সঞ্চালানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সিলেট অঞ্চল টীম সদস্য মাওলানা হাবিবুর রহমান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, সাবেক জেলা আমীর ও সিলেট অঞ্চল টীম সদস্য আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা আব্দুর রহমান,
মৌলভীবাজার পৌর আমীর ও সাবেক শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম , ছাত্রশিবির হবিগঞ্জ জেলা সভাপতি রবিউল ইসলাম ও সাবেক শহর সভাপতিবৃদ সহ সাবেক /বর্তমান দায়িত্বশীলবৃন্দ।





