উচ্চশিক্ষা অর্জনের জন্য কানাডায় গমন উপলক্ষে অমিতী বৈদ্যকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৪, ১০:৫১ মিনিট
উচ্চশিক্ষা অর্জনের জন্য কানাডায় গমন উপলক্ষে অমিতী বৈদ্যকে সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি,মৌলভীবাজার : মৌলভীবাজারে ইলেভেন স্টার কে.জি স্কুলের সাবেক শিক্ষার্থী অমিতী বৈদ্য উচ্চশিক্ষা অর্জনের জন্য কানাডায় গমন ও আমেরিকান প্রবাসী মো. রবিন আহমদের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ১৭ এপ্রিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজলার মির্জাপুর ইউনিয়নের শমসেরগন্জ ধোবারহাট ইলেভেন স্টার কে.জি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজেল আহমদের সঞ্চালনায় ও স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপার কাগাবলা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমন মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসিনা বেগম, জেবিন আক্তার, আরমান আলী, মো. আব্দুস সালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নিরুপম দাশ লিটন, সরজ কুমার রায়, বাবু নিখিল বৈদ্য,শিক্ষিকা ইমা বেগম, শেলী আক্তার, চম্পা রানী শীল, মল্লিকা দেবী, অভিভাবক সদস্য অনুকূল সূত্রধর, কার্তিক দেব, গীতা রানী নাথ,শংকর সূত্রধর, রাশেদুল ইসলাম খান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমিতী বৈধ্য কানাডায় গিয়ে উচ্চশিক্ষা অর্জন করে দেশের জন্য কাজ করবে এবং দেশের সুনাম বয়ে আনবে।
এসময় সংবর্ধিত অতিথি অমিতী বৈদ্য বলেন, প্রাথমিক শিক্ষায় হাতেখড়ির অতীত স্মৃতি এই প্রতিষ্ঠান থেকে যা কখনো ভুলার নয়।




