ঈদের কাপড় কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৪, ৩:২১ মিনিট
ঈদের কাপড় কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর গ্রামে ঈদের নতুন কাপড় কিনে দেওয়ার জন্য মায়ের উপর অভিমান করে রিমা আক্তার (১৬) নামের এক কিশোরীর আত্নহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার ০৬ এপ্রিল সন্ধ্যায় তারাবির নামাজের পূর্বে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই এলাকার নাজির মিয়ার ছোট মেয়ে।
নিহত কিশোরীর বাবা নাজির মিয়া বলেন, গত শুক্রবার রিমার মা পরিবারের সবার জন্য বাড়িতে আসা ফেরিওয়ালার কাছ থেকে কাপড় কিনে নেন। কিন্তু মেয়ে রিমা আক্তার বায়না ধরেছে মার্কেট থেকে ঈদের কাপড় কিনবে। এ বিষয় নিয়ে মায়ের সাথে অভিমান করে শনিবার রাতে ঘরে থাকা কীটনাশক খেয়ে সে আত্মহত্যা করে।
ঘটনার খবর পেয়ে রবিবার সকালে শমশেরনগর ফাঁড়ির পুলিশ এসে নিহত কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়। এ বিষয় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামিম আকনজি ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরের দিকে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




