logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

‘শিক্ষা-ভূমি-মজুরী’র অধিকার আদায়ের লক্ষ্যে ধামাই চা বাগানে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কমিটি গঠন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৪, ৯:০৫ মিনিট

‘শিক্ষা-ভূমি-মজুরী’র অধিকার আদায়ের লক্ষ্যে ধামাই চা বাগানে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কমিটি গঠন।

কুলাউড়া প্রতিনিধি : চা বাগানে যুগসঞ্চিত শোষণ, বঞ্চনার বিরুদ্ধে তরুণ ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ধামাই চা বাগানে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত। সঞ্জয় গোয়ালা’কে আহ্বায়ক ও বলরাম রিকমন’কে সদস্য সচিব করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক তানজিনা বেগম।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর উৎপাদিত চা পাতা থেকে মালিকেরা ৫০০০ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করলেও প্রতিদিন আট ঘণ্টা হাড়ভাঙা খাটুনির পরে শ্রমিকেরা মজুরি পায় মাত্র ১৭০ টাকা, ন্যুনতম মৌলিক চাহিদাপূরণও সম্ভব নয় এই মজুরিতে । চা বাগানে নেই পর্যাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষার ন্যুনতম আয়োজনও চোখে পড়ে না । দীর্ঘদিন ধরে অন্যায্য মজুরী, অনুন্নত চিকিৎসা সেবা, শিক্ষার আয়োজনে অপর্যাপ্ততাসহ নানাবিধ সংকটে পতিত চা বাগানের শ্রমিক ও তাদের সন্তানেরা। ফলে বিভিন্ন সময়ে চা শ্রমিকেরা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছেন, এখনও করে যাচ্ছেন। চা শ্রমিকদের এই মুক্তির আন্দোলনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ছাত্র-শ্রমিকের যুক্ততায় লড়াই সংগঠিত করতে চায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।
সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক সঞ্জয় গোয়ালা বলেন, “দৈনিক ১৭০ টাকা মজুরী দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে পর্যাপ্ত নয়। এই টাকা দিয়ে চা শ্রমিকদের পরিবারের প্রয়োজনগুলো মেটানো কোনভাবেই সম্ভব না। ফলে দেখা যায়, অনেক ছাত্র ছাত্রীকে আর্থিক সংকটের কারণে পড়ালেখা ছেড়ে দিতে হচ্ছে। শ্রমিকেরা ঋণ নিয়ে সহায় সম্বল বিক্রি করে হলেও সন্তানদের পড়ালেখার খরচ তুলছেন৷ এখানে কোন মানসম্মত চিকিৎসার ব্যবস্থা নেই। নানাবিধ সংকটবিশিষ্ট এক অমানবিক ব্যবস্থায় চা শ্রমিকেরা দিনাতিপাত করছে দীর্ঘদিন ধরে। আমরা এই ব্যবস্থার অবসানের জন্য সবাই মিলে শক্তিশালী আন্দোলন গড়ে তুলবো।”
সদস্য সচিব বলরাম রিকমন বলেন, “চা শ্রমিকের মজুরীর সাথে তার সন্তানের শিক্ষা পাওয়া না-পাওয়ার বিষয়টি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত৷ চা বাগানের শিক্ষা, ভূমি ও মজুরীর অধিকারকে অর্জনের লক্ষ্যে চা শ্রমিক ও শিক্ষার্থী ঐক্যবদ্ধ ভূমিকা সবচেয়ে বেশি জরুরী, নইলে চা শ্রমিকেরা কখনোই তাদের অধিকারগুলো আদায় করে নিতে পারবে না। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চা বাগানের শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সবসময় কাজ করে যাবে।”
কাউন্সিল বৈঠকে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত ১৩ সদস্যের কমিটি গৃহীত হয় –
আহ্বায়ক : সঞ্জয় গোয়ালা
সদস্য সচিব : বলরাম রিকমন
সদস্য :
১) সুবিক রুদ্র পাল
২) মাধব রুদ্র পাল
৩) শ্রীমতি রাণী চাষা
৪) অনিক রুদ্র পাল
৫) রবীন্দ্র উড়িয়া
৬) সতী রাণী পাল
৭) সেবাগ রুদ্র পাল
৮) প্রান্তী রাণী পাল
৯) অনিতা রাণী চাষা
১০) কার্তিক রুদ্র পাল
১১) গৌতম রিকমন

বৈঠকে ‘শিক্ষা- ভূমি-মজুরী, ছাত্র-শ্রমিক ঐক্য গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ধামাই চা বাগানে অনুষ্ঠিতব্য শিক্ষা সমাবেশ সফল করার ঘোষণা দেয়া হয়৷

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top