চট্টগ্রাম গামী উদয়ন এক্সপ্রেস কুলাউড়ায় বিকল, তিন ঘন্টার অধিক সময় মেরামত চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৪, ৪:০৯ মিনিট
চট্টগ্রাম গামী উদয়ন এক্সপ্রেস কুলাউড়ায় বিকল, তিন ঘন্টার অধিক সময় মেরামত চলছে
কুলাউড়া প্রতিনিধি : ৪ এপ্রিল ২০২৪ইং বৃহস্পতিবার সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী উদয়ন এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলওয়ে স্টেশনে যথারীতি সময়ে পৌঁছে, কুলাউড়া থেকে চট্টগ্রামের উদ্যেশ্যে ছেড়ে যাওয়ার সময় লংলা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে ইন্জিন বিকল হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
কুলাউড়া রেলওয়ে স্টেশন এর ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার রুমান আহমদ জানান উদয়ন এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলওয়ে স্টেশন পৌঁছে বিরতির পর ছেড়ে গেলে কিছুক্ষণ পর জানতে পারি লংলা স্টেশন এর কাচাকাচি জায়গায় ইন্জিন বিকল হয়। আমরা কুলাউড়া থেকে একটি ইন্জিন দিয়ে বিকল ইন্জিন সহ উদয়ন এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এনে রাখি। এখনো মেরামত এর কাজ চলছে। সচল হওয়া মাত্রই চট্টগ্রামের উদ্যেশ্যে যাত্রা শুরু করবে।
আরো জানান যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।




