logo
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

গৃহবধুকে পেটানো পাষন্ড শশুর ও স্বামী আটক

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ২:৩২ মিনিট

মহি উদ্দিন রিপন : মৌলভীবাজারের কুলাউড়ায় রোজিনা বেগম (২৫) নামে এক পুত্রবধুকে শশুর ও স্বামী কর্তৃক নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই নির্যাতনের ২ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাউর হলে মুহুর্তের মধ্যে সেটি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে। সোমবার (১৭ এপ্রিল) উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মঙ্গলবার রোজিনা বেগমের ভাই বাবুল মিয়া বাদি হয়ে বোনের শশুর শফিক মিয়া (৬৫), বোনের স্বামী আব্দুছ সালাম (৩২) ও দেবর রুমান মিয়া (২৮) কে অভিযুক্ত করে থানায় একটি মামলা (মামলা নং-২০) দায়ের করেছেন। পুলিশ পুত্রবধুর স্বামী আব্দুছ সালামকে মঙ্গলবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। এদিকে মঙ্গলবার বিকেলে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই হারুনুর রশীদ, এএসআই তাজুল ইসলামসহ পুলিশের একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তর মুলাইম এলাকা থেকে গৃহবধুর শশুর শফিক মিয়াকে আটক করে।

মামলার এজাহার ও সরেজমিনে এলাকায় গেলে জানা যায়, প্রায় চার বছর আগে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের শফিক মিয়ার পুত্র আব্দুছ সালামের সাথে পাশর্^বর্তী কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলী গ্রামের আব্দুল খালিকের মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে মাহি মিয়া (৩) নামে একটি পুত্র রয়েছে। গত ১৬ এপ্রিল রাতে যৌতুকের দাবিতে শরবতের প্যাকেট ছেড়ার অজুহাতে রোজিনাকে মারধর করেন স্বামী সালাম ও দেবর রুমান। পরদিন বিকেলে স্বামী সালাম ও শশুরবাড়ির লোকজন ১ লাখ টাকা যৌতুকের দাবিতে আবারো রোজিনাকে নির্যাতন শুরু করেন। রুজিনা ওই সময় আত্মরক্ষার্থে পাশর্^বর্তী প্রতিবেশী জো¯œা বেগমের বাড়িতে আশ্রয় নেন। ইফতারের আগ মুহুর্তে রুজিনার শশুর শফিক মিয়া ও স্বামী সালামসহ শশুশবাড়ির লোকজন জো¯œা বেগমের বাড়িতে গিয়ে জোরপূর্বক তাঁকে (রুজিনাকে) টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে আসেন। এ সময় শফিক মিয়া পুত্রবধূ রুজিনাকে নির্যাতন করে তাদের বাড়িতে নিয়ে যান। এসময় প্রত্যক্ষদর্শীরা সেটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দিলে সেটি মুহুর্তের মধ্য ভাইরাল হয়। এতে দেশ-বিদেশের লাখো মানুষ এই ঘটনার নিন্দা জানান। পরে রাতে পুলিশ গিয়ে রুজিনাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। আহতবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুজিনার চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির (জো¯œা বেগমের বাড়ি) ভিতর থেকে টেনে হিচড়ে গূহবধূ রুজিনাকে রাস্তায় নিয়ে যাচ্ছেন বৃদ্ধ শশুর শফিক মিয়া। সাথে রয়েছেন তাঁর শাশুড়ী দরিদা বেগম, শিশুপুত্র মাহি, তাঁর স্বামী সালামসহ একাধিক স্থানীয় লোকজন। রুজিনার আর্তচিৎকারে কেউ তাঁকে শশুরের হাত থেকে উদ্ধারে জন্য যাননি। শিশুপুত্র মাহি পিতার কোলে থাকাবস্থায় মায়ের প্রতি এমন অমানবিক নির্যাতন দেখে কান্না শুরু করে।

রুজিনার ভাই বাবুল মিয়া বলেন, আমার বোনকে বিয়ে দেওয়ার পর থেকে যৌতুকের জন্য নানা অজুহাতে নির্যাতন করে আসছিলো। যৌতুকের কারণে শশুর শফিকসহ সবাই তাকে নির্যাতন শুরু করলে আমার বোন আত্মরক্ষার্থে জো¯œা বেগমের বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে বোনের শশুর শফিক প্রকাশ্যে অমানবিক নির্যাতন ও রাস্তা দিয়ে টেনে হিচড়ে তাদের বাড়িতে নিয়ে যায়। এসময় তাদের পরিবারের সবাই সাথে ছিলো। পরে তাদের প্রতিবেশী একজন আমার মোবাইলে ফোন করে ঘটনাটি জানান।

রোজিনার শাশুড়ী জরিদা বেগম বলেন, ঘটনার আগের দিন রাতে আমার স্বামী বাজার করে নিয়ে আসেন। এসময় বাজারের প্যাকেট থেকে আমার নাতি রিহান শরবতের একটি প্যাকেট ছিড়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে ছেলের বউ রোজিনা ছোট্ট নাতি রিহানকে মারধর করে। বিষয়টি আমার স্বামী ও ছেলে সালাম তাকে জিজ্ঞেস করলে সে তাদের সাথে অশোভন আচরণ শুরু করে। পরে সে বাড়ি থেকে বের হয়ে সিএনজিতে উঠে চলে যায়। পরে আমার স্বামী তাকে সেখান থেকে নিয়ে আসেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, সোমবার সন্ধ্যায় পুত্রবধু রুজিনার ভাই বাবুল বিষয়টি আমাদেরকে জানান। পরে থানার এসআই হারুনুর রশীদ গৃহবধুর শশুরবাড়ি থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হলে মামলার ২নং অভিযুক্ত ও গৃহবধুর স্বামী সালামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। শশুর শফিক মিয়াকে বিকেলে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top