logo
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

হত্যা মামলার স্বাক্ষীকে খুনের অভিযোগ, গ্রেপ্তার ১

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ২:৩০ মিনিট

বিশেষ প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কুলাউড়ায় একটি হত্যা মামলার স্বাক্ষী উসমান আলী (৫৩) কে রাতের আধারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গত রোববার সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলি পুঞ্জির কাছে তিন রাস্তার মোড় এলাকা থেকে উসমান আলীর লাশ উদ্ধার করে পুলিশ।
উসমান উপজেলার কর্মধা ইউনিয়নের নোনা টিলাবাড়ী এলাকার বাসিন্দা মৃত হায়দার আলীর ছেলে। তিনি পার্শ্ববর্তী লম্বাছড়া পুঞ্জিতে বিভিন্ন ব্যক্তির পানের জুমে নৈশপ্রহরীর কাজ করতেন। এছাড়া ওই এলাকায় তাঁর একটি পানের জুম রয়েছে।
এ ঘটনায় গত সোমবার দুপুরে কুলাউড়া থানায় ৫ জনকে আসামী ও আরো ৭-৮জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা করেন উসমান আলীর স্ত্রী রাজিয়া বেগম। আসামীরা হলেন কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া চা-বাগান এলাকার বাসিন্দা সবুজ মিয়া (৩৫), রুমন অলমিক (৩২), লক্ষ্মীপুর এলাকার তোফায়েল আহমদ (২৫) এবং পূর্ব বাবনিয়া এলাকার লকুছ মিয়া (৪০) ও চান্দু মিয়া (৫০)। এরমধ্যে রুমন অলমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে উসমান আলীকে স্থানীয় লম্বাছড়া পান জুম পাহারার দেবার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া চা-বাগান এলাকার বাসিন্দা সবুজ মিয়া (৩৫), রুমন আলমিক (৩২), লক্ষ্মীপুর এলাকার তোফায়েল আহমদ (২৫), পূর্ব বাবনিয়া এলাকার লকুছ মিয়া (৪০) ও চান্দু মিয়া (৫০)। এরপর আর উসমান বাড়ি ফেরেননি। রোববার সকালের দিকে স্থানীয় কিছু লোক স্থানীয় আমুলি পুঞ্জি ও বালাইমা পুঞ্জির কাছে তিন রাস্তার মোড় এলাকায় উসমানের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। খবর পেয়ে উসমানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উসমানের বলে শনাক্ত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মামলার এজাহারে ও স্থানীয় সূূত্রে আরো জানা গেছে, পানজুম নিয়ে খাসিয়া ও বাঙ্গালিদের মধ্যে বিরোধ ছিল দীর্ঘদিনের। খাসিয়ারা বাঙ্গালিদের পানজুমে পান চাষ করতে নানাভাবে বাঁধা প্রদান করে আসছে। সেই বিরোধের জেরে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি স্থানীয় মেঘাটিলা পুঞ্জি এলাকায় কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের বাসিন্দা এলাইছ মিয়ার ছেলে রিমন মিয়া (৩২) নামে এক পানচাষি পানজুম বিরোধের জেরে খুন হন। পরবর্তীতে এ ঘটনায় রিমনের পিতা এলাইছ মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামী হলেন আমুলি পানপুঞ্জির হেডম্যান প্রত্যুষ আশাক্রা। অন্যান্য চার্জশিটভুক্ত আসামীরা হলেন নিউ রাঙ্গি পুঞ্জির বাসিন্দা ছারলেট খংলা, সিমন, জার্মানী খং, বালাইমা পুঞ্জির হেডম্যান রিউওয়েল খংলা, ক্লাট পড়–য়েং, স্থানীয় বাসিন্দা চান্দু মিয়া, লকুছ মিয়া, ময়না মিয়া। ওই মামলার ৪ নম্বর সাক্ষী ছিলেন উসমান আলী। মামলার পর আদালতে সাক্ষ্য না দিতে খাসিয়াদের জোগসাজশে লকুছ মিয়া ও চান্দু মিয়া বিভিন্ন সময় উসমানকে হুমকি দিয়ে আসছিলো। এ ঘটনার জের ধরে ওই ব্যক্তিরা খাসিয়াদের জোগসাজশে পরিকল্পনা করে উসমান আলীকে হত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ।

মামলার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় উসমানের মাথার পেছনে ও দুই হাতের আঙ্গুলে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ সোমবার দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, সোমবার ভোরে অভিযান চালিয়ে রুমন অলমিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সে ১৬৪ ধারার জবানবন্দিতে উসমানকে হত্যার বিষয়টি স্বীকার করে নেয়। এ ঘটনায় ৭-৮ জন জড়িত রয়েছে বলে সে আদালতকে জানায়। আমরা এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি।

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top