logo
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় দানাপুর মসজিদ কমিটির বিরুদ্ধে পঞ্চায়েতের অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৩, ১১:৪৭ মিনিট

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দানাপুর জামে মসজিদের আহবায়ক কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের লোকজন। এ নিয়ে গত ৩ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মোমিন মাস্টার, সুফিয়ান আহমদ, আলফু মিয়া, মোঃ রুবেল মিয়া, ওয়ারিছ মিয়াসহ ৯০ জন ব্যক্তি। যার অনুলিপি অফিসার ইনর্চাজ কুলাউড়া থানা ও চেয়ারম্যান জয়চন্ডী ইউপিকে দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টার সময় জয়চন্ডী ইউনিয়নের দানাপুর জামে মসজিদে আহবায়ক কমিটির হিসাব নিকাশ পেশ সংক্রান্ত এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন অনিয়মের অভিযোগ আনা হয়। অভিযোগগুলো হলো- হিসাব নিকাশ বিষয়ে গড়মিল, রেজুলেশন বিহীন সিদ্ধান্ত গ্রহণের অনিয়ম, ক্যাশ খাতার পৃষ্ঠার অমিল, আয়ের জন্য রসিদ এবং ব্যয়ের জন্য ভাউচারের অনিয়ম। সভা শেষে আহবায়ক কমিটির চারজন সদস্য পূর্বের মসজিদ পরিচালনা কমিটিকে বহাল করলেও আহবায়ক আব্দুল লতিফ ওই কমিটিকে মানতে নারাজ। এতে পঞ্চায়েতের অনেক সদস্য দ্বিমত পোষণ করে সভাটি বর্জন করেন।
মসজিদ কমিটির আহবায়ক ও মোতাওয়াল্লী আব্দুল লতিফ জানান, দানাপুর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয় ২০২০ সালে। ২ বছর মেয়াদি এ কমিটিতে স্থানীয় সাবেক ইউপি সদস্য রমজান আলী-কে সভাপতি ও সাদেকুর রহমানকে সাধারণ সম্পাদকসহ একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হলে আমাকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। আহবায়ক কমিটির বাকি ৪জন সদস্য আবার রমজান আলী ও সাদেকুর রহমানকে কমিটিতে রাখতে চান কিন্তু তাতে রয়েছে পঞ্চায়েতের আপত্তি। আপত্তি থাকায় এই কমিটিতে আমি স্বাক্ষর করিনি।
এ বিষয়ে মসজিদ কমিটির সাবেক সভাপতি রমজান আলী জানান, আমাদের কমিটির মেয়াদ শেষ হলে আহবায়ক কমিটি গঠন করে হিসাব নিকাশসহ আনুষাঙ্গিক বিষয়াদি তাদেরকে বুঝিয়ে দিয়েছি। এ সংক্রান্ত একটি রেজুলেশনে তাদের স্বাক্ষর আছে। ওই সময় তারা কোন আপত্তি উথাপন করেননি। তিনি আরো জানান, দানাপুর পঞ্চায়েতের মান সম্মান নষ্ট করার জন্য একটি বিশেষ মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা চাই, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর কমিটি গঠনের মধ্যে দিয়ে মসজিদ পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করার জন্য ইউএনও স্যার আমাকে নির্দেশনা দিয়েছেন। আমি জয়চন্ডী ইউনিয়নের তহশিলদারকে দায়িত্ব দিয়েছি বিষয়টি তদন্ত করে দেখার জন্য। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ইউএনও স্যার পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

প্রচ্ছদ এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ সংবাদ

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top