কুলাউড়ায় ১০ বছরের সাজা এড়াতে ১৩ বছর আত্মগোপনে, অতঃপর…
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৩, ১০:১৫ মিনিটনিজস্ব প্রতিবেদক : কুলাউড়া উপজেলার একটি ডাকাতি মামলায় আদালতে ১০ বছরের সাজা হয় হিরালাল মালাকারের (৫৪)। এই সাজা থেকে বাঁচতে হিরালাল পালিয়ে ছিলেন প্রায় ১৩ বছর। তবে শেষ রক্ষা হয়নি। তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছে।
গত রবিবার (২ এপ্রিল) সিলেটের কানাইঘাট থানার মানিকগঞ্জ ইউনিয়নের উজানিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানাপুলিশ। হিরালাল বিয়ানীবাজার উপজেলার নারায়নপুর লাউতা গ্রামের মৃত বিরেন্দ্র মালাকারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হিরালালসহ তার ১০ জন সঙ্গী মিলে ২০১৬ সালে কুলাউড়ার হিংগাজিয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি করে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর হিরালাল মালাকার আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এই মামলার বিচারে শেষে আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি সময় কুলাউড়াকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল অফিসার মো. সম্রাট তালুকদার।




