logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৩, ১০:০৪ মিনিট

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম মতবিনিময় করেছেন জেলা সদরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিদের সাথে।

মঙ্গলবার ৪ এপ্রিল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনের পর কার্য দিবসের প্রথাম দিনে ড. উর্মি বিনতে সালাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সঞ্চলনায় পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ড.ঊর্মি বিনতে সালাম। পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চ্যানেল আই প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম শেফুল, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও পাতাকুঁড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম উমেদ আলী, সময় টেলিভিশনের প্রতিনিধি শাহ অলিদুর রহমান, খবরপত্র পত্রিকার প্রতিনিধি স.ই.সরকার জবলু, এখন টেলিভিশনের প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব এম এ হামিদ, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, ডিবিসি নিউজের প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, একুশে টিভির প্রতিনিধি বিকুল চক্রবর্তী, দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, মাইটিভি প্রতিনিধি সঞ্জয় দত্ত, যমুনা টিভি প্রতিনিধি ও ইমজার সাধারণ সম্পাদক আফরোজ আহমদ সহ অন্যান্যরা।

গণমাধ্যমকর্মীরা জেলার চলমান নানা সমস্যা ও সম্ভাবনা,পর্যটন, ইপিজেড, মেডিকেল কলেজ,পাবলিক বিশ্ববিদ্যায়, শমসের নগর ইয়ারপোর্ট, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়ণ, সড়ক ও পর্যটন স্পটের উন্নয়ন, এ জেলায় আগত পর্যটকদের যাতায়াত ও রেস্ট হাউজগুলোর অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ, সিএনজি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ, হাওর ও নদী শাসন, সদ্য বিদায়ী জেলা প্রশাসকের প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত জেলাবাসীর কাঙ্খিত (ইংলিশ মিডিয়াম) কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, আগর আতর, রাবার ও চা শিল্পসহ নানা বিষয়ে কথা বলেন।

নবাগত জেলা প্রশাসক সবার মতামত গ্রহণ করে বলেন সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্ঠায় জেলার সমস্যাগুলো চিহ্নিত করে তা থেকে উত্তোরণে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন। চায়ের রাজ্য, প্রবাসী ও পর্যটন অধ্যুষিত,পাহাড়ি টিলা ও নদী হাওর বেষ্টিত প্রাকৃতিক সৌর্ন্দযের জেলার সকল সম্ভাবনা কাজে লাগিয়ে বয়ে চলা সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা চান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ জেলা কার্যালয়ের উপ পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। ১২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।

সংক্ষিপ্ত পরিচিতি :

ড. উর্মি বিনতে সালাম ১৯৮১ সালে পহেলা আগস্ট কুমিল্লা জেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোহাম্মাদ আব্দুস সালাম এবং মাতার নাম হালিমা আক্তার। ড. উর্মি বিনতে সালাম বিসিএস ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০০৬ সালের ২১ আগস্ট বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।

সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগে ন্যস্ত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়াতে তার শিক্ষানবিশকাল অতিবাহিত করেন। এরপর নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর একজন সফল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও, মন্ত্রীপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে স্পাউস ড. মোঃ নাজমুল কবির চৌধুরী ঢাকা কলেজের রসায়ন বিভাগে শিক্ষকতা করছেন। তারা দুই পুত্র সন্তানের জনক-জননী। বড় ছেলে নাবহান কবির চৌধুরী এবং ছোট ছেলে নাজহান চৌধুরী।

শিক্ষাজীবনে ড. উর্মি বিনতে সালাম ১৯৯৬ সালে মাধ্যমিক এবং ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে ২০০২ সালে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং থেকে ‘হিউম্যানেটিজ টেকনোলজি’ বিষয়ে গবেষণা করে ২০১৫ সালে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হন।

সফলতার সাথে বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈদেশিক প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। বুনিয়াদি প্রশিক্ষণ, আইন ও প্রশাসন কোর্সসহ বিয়াম ফাউন্ডেশন হতে ‘নিগোয়টিয়েশন টেকনিক্যাল এন্ড কনফিলিক্ট ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া, মালয়েশিয়াতে ‘ডক্টর অফ ফিলোসপি প্রোগ্রাম’-এর অধীনে ‘টেকনলজি ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ভারতে ‘মিড ক্যারিয়ার ট্রেনিং’ সম্পন্ন করেন।

কর্মজীবনের প্রয়োজনে মালয়েশিয়া, ইতালি ও থাইল্যান্ড ভ্রমণ করেছেন। শিক্ষা ও কর্মজীবনে অর্জনের ডালাটিও ঋদ্ধ। স্যার ২০১৩ সালে মালয়েশিয়াতে  ‘ক্রিয়েশন, ইনোবেশন টেকনোলজি এন্ড রিসার্স এক্সপো’তে রৌপ্য পদক জয় করেন। একই বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে চঊঈওচঞঅ কনভেনশনে ব্রোঞ্জ পদকে ভূষিত হন।

প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ অঞ্চলে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার-এর সম্মানপ্রাপ্ত হন। ২০১৮ সালের ‘ডিজিটাল ইনোবেশন ফেয়ার’ -এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্মানিত হন।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top