logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. সংবাদ বিজ্ঞপ্তি

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানালেন শিপন খান

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ১:৩৩ মিনিট

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডের সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক মৃত মো. জয়নাল আবেদীন খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁর বড় ছেলে মো. শিপন খান। তিনি এক প্রতিবাদ লিপিতে বলেন, আমার পিতা মৃত্যুর আগ পর্যন্ত একজন সমাজসেবক ও রাজনীতিবিদ ছিলেন। এলাকার মানুষের কল্যাণের জন্য তিনি নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তাকে কুলাউড়ার রাজনৈতিক মহলসহ সব শ্রেণী-পেশার লোকজন ভালো করে চিনতো। তিনি একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং অনেক হামলা-মামলার শিকার হয়েছিলেন। বিগত সময়ে আমাদের এলাকার কৃতিসন্তান বিএনপির কারা নির্যাতিত নেতা এডভোকেট আবেদ রাজাকে গ্রেপ্তার করতে র‌্যাব ও বিশেষ বাহিনী অভিযান চালিয়ে তাকে না পেয়ে আমার পিতা মৃত জয়নাল আবেদীন খানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে আমার পিতাকে নাশকতাসহ তিনটি মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। পরবর্তীতে একটি মামলা নিষ্পত্তি হয় এবং নাশকতার দুটি মামলা চলমান রয়েছে। নির্যাতনের শিকার হয়ে একসময় তিনি জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হন। পরে তিনি উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
আমার পিতা মৃত জয়নাল আবেদীন খান ব্রাহ্মণবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের অভিভাবক সদস্য, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। আমি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকা ও দুবাইতে ছিলাম। বাবা-মায়ের চিকিৎসার জন্য গতবছর আমি দেশে আসি। দেশে আসার পর একবছরের মধ্যে আমার পিতা ও মাতা মারা যান। পরিবারের অভিভাবক বাবা-মা মারা যাওয়ায় আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। তারপরও একটি মহল আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় হলো, গত ১০ মার্চ দুপুরে ইউসুফ গণি আদর্শ কলেজের পাশে আমার ছোট ভাই দাউদ হোসেন খান লিটুকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইন্ধনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার মৃত পিতা ও আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, কুরুচিসম্পূর্ণ লেখালেখি করা হয়। গত ১৫ ও ১৬ মার্চ  Md Sayem Khan, Adnan Raj, Sima Aktar ও কুলাউড়ার তাজা খবর নামক ফেইক আইডি থেকে আমার মৃত পিতাকে আওয়ামীলীগের সাবেক মেম্বার তকমা দিয়ে পোস্ট করা হয়। এমনকি আমি, আমার ভাই লিটুর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, আমরা নাকি একজন নিরীহ মানুষকে মারধর করে টাকা নিয়ে গাড়ী ভাংচুর করেছি। যা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই পোস্টগুলো দেখে দেশ-বিদেশে অবস্থানরত আমাদের অনেক শোভাকাঙ্খী পোস্ট দাতার বিরুদ্ধে নানা সমালোচনা করে তীব্র নিন্দা জানান। ওই পোস্টের কারণে সামাজিকভাবে আমাদের পরিবারের অনেক সম্মানহানি হয়েছে। তাই সামাজিক নিরাপত্তার স্বার্থে আমাদের পরিবারের পক্ষ থেকে ওই পোস্ট দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

মো. শিপন খান, চকেরগ্রাম, ব্রাহ্মণবাজার ইউনিয়ন

সংবাদ বিজ্ঞপ্তি এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা

বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top