logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে ঝুঁকিতে মনু সেতু

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৯:৩০ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে নদী শাসন আইন না মেনে মনু নদী থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে সড়ক ও জনপথ বিভাগের চাতলাপুর চেকপোস্ট-শমসেরনগর সড়কে মনু নদীর ওপর নির্মিত ৬০ মিটার দৈর্ঘ্যরে চাতলা মনু সেতুটি হুমকির মুখে পড়েছে। এই সেতু দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিকারী যানবাহন চলাচল করে। সেতুটির ক্ষতি হলে চাতলাপুর চেকপোস্ট হয়ে ভারতের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এমনকি শরীফপুর ইউনিয়নের সাথে উপজেলা কিংবা জেলা সদরের সবধরণের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। মনু ব্রিজ রক্ষার দাবিতে বিভিন্ন সময়ে স্থানীয় এলাকার সচেতন সমাজ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী করে।
জানা যায়, মনু নদীর বালুমহাল প্রতিবছর মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা দেওয়া হয়। এবিসি বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয় থেকে শরীফপুর ইউনিয়নে অবস্থিত মনু নদীর চাতলা মহালটি ইজারা নেয়।
এলাকাবাসীর অভিযোগ, ইজারাদার সেতুর এক কিলোমিটারের মধ্যে সাত-আটটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। সেতুটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ থাকায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি) ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে সেতু থেকে এক কিলোমিটার দূর থেকে বালু উত্তোলনের নির্দেশনা দেন।
কিছুদিন সেই নির্দেশনা মানলেও ঠিকাদারী প্রতিষ্ঠান শরীফপুর ইউনিয়নের কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করা হয়।
শরীফপুর ইউনিয়নের নজরুল ইসলাম, তাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সুলেমান মিয়া, মনু মিয়া, আসদ আলীসহ একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলনে সহযোগিতা করছেন। সেতু রক্ষায় গত কয়েকদিন আগে বিক্ষুব্ধ জনতা প্রশাসনকে অবগত করে বালু তোলার মেশিন সেখান থেকে অপসারণ করার দাবি জানান। ওইসময় আওয়ামীলীগ নেতা সুলেমান মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ চক্রটি এলাকার মানুষদের উপর ক্ষিপ্ত হয়। এলাকার লোকজন একত্রে নদীতে নেমে বালু তোলার মেশিন নদী থেকে উচ্ছেদ করতে গেলে তাজুল মিয়া, নজরুল মিয়া, সুলেমান মিয়া গংরা প্রাণনাশের হুমকি দেয়।
অথচ নীতিমালায় বলা হয়েছে, সেতুর উভয় পাশের এক কিলোমিটারের মধ্যে কোনো বালু উত্তোলন করা যাবে না। কিন্তু ইজারাদাররা সেই শর্ত ভঙ্গ করে একের পর এক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ঘাটে মজুদ করে রাখে। এমনকি অবাধে অতিরিক্ত ওজনের ট্রাক দিয়ে প্রতিদিন এই ঘাট থেকে বালু পরিবহন করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এতে নদীর প্রতিরক্ষা বাঁধসহ সড়ক বিভাগের জনগুরুত্বপূর্ণ সড়কের ক্ষতি হচ্ছে।
এবিসি বিল্ডার্স ঠিকাদারী প্রতিষ্ঠানের নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমরা নিয়ম মেনে বালু উত্তোলন করছি। এলাকার একটি পক্ষ আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
উপজেলা সহকারী (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর একাধিকবার সরেজমিনে পরিদর্শন করে বালু উত্তোলন না করার জন্য নির্দেশনা দিয়েছি। সেতু রক্ষায় উপজেলা প্রশাসন থেকে প্রতিবেদন পাঠানো হয় জেলা প্রশাসক কার্যালয়ে। পরে পানি উন্নয়ন বোর্ড সরেজমিনে বালু উত্তোলন করলে সেতুর সমস্যা হবে কিনা সেটির সম্ভাবতা যাচাই করে প্রতিবেদন দিলে জেলা প্রশাসক কার্যালয় থেকে চাতলাপুর বালুমহালটি বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। গত ৫ মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে ১৪৩২ সনে বালুমহাল ইজারার দরপত্র বিজ্ঞপ্তি আহবান করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তনুযায়ী সেতু রক্ষায় চাতলাপুর বালুমহাল ও কটারকোনা মৌজার মনু ব্রিজ সংলগ্ন দুটি দাগ বাদ দেয়া হয়েছে।

দেশ-জনপদ এর আরও খবর
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top