সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের ভাইয়ের মালিকানাধী ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৫, ৮:২৮ মিনিট
বিশেষ প্রতিনিধি : শ্রীমঙ্গল- কমলগঞ্জ উপজেলা সাবেক সংসদ সদস্য, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এর ছোট ভাই এম মোসাদ্দেক আহমেদ মানিক এর মালিকানাধীন সাবারী ব্রিকস নামক ইট ভাটা গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

হাইকোর্টের রিট পিটিশন ১৩৭০৫/২০২২ এর প্রেক্ষিতে সারাদেশে অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়। এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরির্দশক মো. সিরাজুল ইসলাম ও কমলগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।




