কুলাউড়ায় দখলমুক্ত হ্যালিপ্যাড পুকুর এখন সরকারি জলমহাল, সরকার পাবে রাজস্ব
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৮:৩৫ মিনিট
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হ্যালিপ্যাড পুকুরটি প্রথমবারের মতো সরকারি জলমহাল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের জবরদখলে থাকা এই জলাশয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের প্রচেষ্ঠায় এখন সরকারি নিয়ন্ত্রণে এসেছে। সম্প্রতি দুই একর জায়গার পুকুরটি সায়রাত রেজিস্ট্রারভুক্ত হয়েছে এবং অচিরেই বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে। এদিকে ৫ মার্চ বিকেলে কাদিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুস শহীদ ওই হ্যালিপ্যাডে সরকারি একটি সাইনবোর্ড টাঙিয়ে রাখেন। সাইনবোর্ডে লেখা রয়েছে, সরকারের পক্ষে এই মালিক জেলা প্রশাসক মৌলভীবাজার।




