logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

জুড়ীতে প্রবাসী পরিবারকে একাধিক মামলা দিয়ে হয়রানি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ৮:৩৩ মিনিট

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলী গ্রামের এক প্রবাসী পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় প্রতিকার চেয়ে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করে প্রবাসী মঈন উদ্দিন বলেন, ‘একই গ্রামের আব্দুল মালিক ও তার দুই ছেলে সন্ত্রাসী প্রকৃতির মানুষ। এলাকায় তাদের অত্যাচারে মানুষ অতিষ্ট। তাদের দাপটে মানুষজন চরম আতংকের মধ্যে বসবাস করতে হচ্ছে। জুলুমবাজ আব্দুল মালিক ও তার ছেলে আব্দুস শহীদ (২৮) জাকির হোসেন (২২) সম্প্রতি আমাদের রান্না ঘরের পার্শে^ টয়লেটের ট্যাংকি নির্মাণ করে প্রতিবন্ধিকতা তৈরি করেন। কাঁচা এই টয়লেটের ট্যাংকির র্দুগন্ধে আমাদের রান্না ঘরে রান্না করা থেকে শুরু করে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু এবং পঞ্চায়েতের মুরব্বিগনকে জানালে তারা একটি শালিস বৈঠক করেন। শালিস বৈঠকে চেয়ারম্যান ও পঞ্চায়েতের মুরব্বিগন টয়লেটের ট্যাংকিটি সরানোর জন্য আব্দুল মালিককে বলেন। আব্দুল মালিক শালিস বৈঠকের সিদ্বান্ত মানলেও অনেক দিন অতিবাহিত হওয়ার পরও তিনি টয়লেটের কাঁচা ট্যাংকিটি সরাননি। উল্টো এ বিষয়ে কথা বললে মইন উদ্দিনের পরিবারকে বিভিন্নভাবে নাজেহালের চেষ্টা করেন।’
প্রবাসী মইন উদ্দিন আরো বলেন,‘ জুলুমবাজ আব্দুল মালিক ও তার দুই পুত্র আমার মালিকানাধীন বাঁশ কেটে নিয়ে যেতে চাইলে তাতে বাধা দিলে সন্ত্রাসী আব্দুস শহীদ ধারালো অস্ত্র দিয়ে আমাকে আমার মাথার তালুতে ২ টি কুপ মারেন এবং শহীদের ছোট ভাই সন্ত্রাসী জাকির হোসেন আমার মাথায় ছেদ দিলে আমার মাথায় ৮ টি সেলাই লাগে এবং নাকে আঘাত করলে সেখানেও ৪ সেলাই লাগে। তখন আমার চিৎকারে আমার পিতা বৃদ্ধ মখলিছ আলী (৭০), মাতা হাফিজুন্নেছা ও স্ত্রী রাহেলা আক্তার এগিয়ে এসে আমাকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষার চেষ্টা করলে সন্ত্রাসীরা আমার বৃদ্ধ পিতাকে ও স্ত্রীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাতœক জখম করে। আমার পিতার মাথায় ৩ টি কুপ মারে তাতে ৯ টি সেলাই লাগে। হাতে কুপ দিলে তাতে ৪ টি সেলাই লাগে। আমার স্ত্রীকে মারধর করে এবং আমার মাতাকেও মারধর করে জখম করে। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতের নির্দেশে থানায় মামলা দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে একের পর এক আমি আমার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে থানা ও আদালতে ৩ টি মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির মতো গুরুতর অপরাধের সাথে জড়ানোর অপ্রচেষ্টায় হয়রানি করার জন্য এসব মামলা দিচ্ছে। আমরা এই অন্যায় জুলুমবাজের বিচার চাই। ’
সংবাদ সম্মেলনে উপস্থিত পশ্চিম বটুলী পঞ্চায়েত কমিটির সভাপতি রকিব উদ্দিন, ফুলতলা বস্তি পঞ্চায়েতের মুরব্বি আব্দুর রহমান, মুরব্বি মোক্তাদির, আজিজুর রহমান, রজব আলী, লিয়াকত আলী জানান, আব্দুল মালিক,তার স্ত্রী ও পুত্ররা পঞ্চায়েতের মুরব্বি থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বারদের কথা না শুনে সম্পূর্ণ শক্তির জোরে মঈন উদ্দিনের পরিবারের সাথে অন্যায় করে যাচ্ছে। টয়লেটের ট্যাংকিটিও বসিয়েছে মঈন উদ্দিনের রান্না ঘরের একেবারে পাশে। এর পরে জোরর্পূবক বাঁশ কেটে নিয়ে গেছে। এমনকি মঈন উদ্দিনের ভাই, পিতা মাতাও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাত্ত করেছে। নিরীহ মঈন উদ্দিনের পরিবারের পুরুষ-মহিলাসহ ৬ সদস্যের বিরুদ্ধে উল্টো ৩ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা ২ পঞ্চায়েতের মানুষজন শান্তি চাই এবং আব্দুল মালিকের বিচার চাই।
এ ব্যাপারে ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু জানান, আব্দুল মালিক পক্ষ টয়লটেরে ট্যাংকি বসানোর ফলে মইন উদ্দিন গংরা আপত্তি করেছেন। এবং মইন উদ্দিনের পক্ষের লোকজন ট্যাংকির পাইপ কেটে ফেলেছেন এ ধরনের অভিযোগ পেয়ে দু’পক্ষকে নিয়ে শালিস বৈঠক করেছি। কিন্তু আব্দুল মালিক পক্ষের অসহযোগিতার কারণে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি। ওই বিরোধের জেরে হামলার ঘটনাও ঘটেছে। উভয় পক্ষ মামলা মোকদ্দমাও করেছেন।
ছবি ক্যাপশনঃ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রবাসী মঈন উদ্দিন। পাশে বসা দুই পঞ্চায়েতের মুরব্বিগন।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top