logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার আসামি রিয়াজ ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৪, ৯:৩০ মিনিট

কুলাউড়ায় সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার আসামি রিয়াজ ঢাকা থেকে গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে আলোচিত রেখা বেগম (২০) কে হত্যার অভিযোগে তার সাবেক স্বামী রিয়াজ উদ্দিন (২২) কে ঢাকা থেকে গ্রেফতার করে কুলাউড়া থানা পুলিশ। ৩০ মার্চ শনিবার রাতে শনিবার ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে ও আদালতে হত্যার বিষয়টি স্বীকার করেছে ঘাতক রিয়াজ। এর আগে রেখার বাবা রুহুল আমিন বাদী হয়ে রিয়াজ ও তাঁর বাবা সেলিম মিয়াকে (৫৮) আসামি করে কুলাউড়া থানায় হত্যা মামলা করেন। হত্যা মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকায় রিয়াজ উদ্দিন মাদক সেবন করে প্রায়ই স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ অবস্থায় প্রায় তিন মাস আগে স্থানীয়ভাবে সালিস হয়। সালিসে রিয়াজ স্ত্রীকে তালাকের সিদ্ধান্তের কথা জানান। এ সময় দেনমোহর হিসেবে ৫০ হাজার টাকা দেন।

২৭ মার্চ রেখা ছাড়া বাড়িতে পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না। এ সময় আশপাশের কিছু লোক রিয়াজের সঙ্গে রেখাকে জঙ্গলের দিকে হেঁটে যেতে দেখেন। এর পর থেকে তাঁদের খোঁজ মিলছিল না। ২৯ মার্চ দুপুরে বাড়ির কাছে নয়াবাগান এলাকায় গহিন জঙ্গলে সুপারি গাছের সঙ্গে ওড়না দিয়ে বাঁধা অবস্থায় রেখার লাশ মিলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রিয়াজের টিক নিয়ে আলোচনা- অবশ্যই আমি প্রতিশোধ নিবো। তবে সেটা ভিন্ন ভাবে এবং ভয়ঙ্কর রূপে। এমন কথা লিখে টিকটক বানায় কুলাউড়া উপজেলা বরমচালে সংঘটিত ভয়ঙ্কর হত্যাকান্ড স্বামী পরিত্যাক্তা গৃহবধু রেখার সাবেক স্বামী রিয়াজ উদ্দিন। যা নিয়ে এলাকায় চলছে তোলপাড়। ফলে রেখা হত্যাকান্ডের সাথে তার বিচ্ছেদ হওয়া স্বামী রিয়াজ উদ্দিন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়।

বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর (নয়া বাগান) এলাকার লোকজন জানান, এই রিয়াজ সত্যি একজন ভয়ঙ্কর মানুষ। ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সে হাজতবাসও করেছে। রিয়াজ উদ্দিনের সাথে একবছর আগে বিয়ে হয় একই গ্রামের রেখা বেগমের। ৩ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। গত বুধবার ২৭ মার্চ দুপুরে রিয়াজ ও রেখাকে একসাথে দেখেন এলাকার লোকজন। বিবাহ বিচ্ছেদের পর রিয়াজ মুলত ঢাকায় থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াজের ভাইরাল হওয়া টিকটক যে রেখা বেগমকে উদ্দেশ্য করে তৈরি করেছে এবং তাকে হত্যার মধ্য দিয়ে তার টিকটকের বাস্তবায়ন হয়েছে বলে এলাকাবাসী জানান। নিহত রেখা বেগমের পিতা রুহুল আমিন জানান, বুধবার রেখার সাথে তার আগের স্বামী রিয়াজকে এক সাথে দেখতে পান। ওইদিন থেকে রেখা নিখোঁজ। আমার মেয়েকে রিয়াজ পরিকল্পিতভাবে হত্যা করেছে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে জঙ্গলে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে রেখেছে। আমার মেয়ে হত্যার বিচার চাই। ফাঁসি চাই খুনি রিয়াজের।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জিবান বলেন, রোববার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদে রিয়াজ বলেছেন, তালাকের পর তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে অন্য আরেকজনের বিয়ের কথাবার্তা চলছিল। এটা তিনি মানতে পারছিলেন না। সে জন্য কৌশলে রেখাকে ডেকে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ‘আমি না পাইলে আর কেউ পাবে না’ বলে তার গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে হত্যা করেন। এরপর গাছের সঙ্গে লাশ বেঁধে রেখে আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান জেনে শনিবার রাত ১১টার দিকে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, মনমালিন্যের জের ধরে রিয়াজই হত্যা করেছে তার সাবেক স্ত্রী রেখাকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও সে দিয়েছে। ঘটনার পর কৌশলে সে এলাকা ছেড়ে রাজধানীতে পালিয়ে যায়। কিন্তুু তার শেষ রক্ষা হয়নি।

হত্যাকান্ডের ৩০ ঘন্টার ভিতরে ঘাতককে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে ২৯ মার্চ শুক্রবার রেখা বেগম (২০) নামক এক স্বামী পরিত্যাক্তা গৃহবধুর লাশ সুপারি গাছের সাথে বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। রেখা উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার বাসিন্দা দিনমজুর রুহুল আমিনের মেয়ে। রিয়াজ উদ্দিন একই এলাকার সেলিম মিয়ার ছেলে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top