কুলাউড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৪, ৮:৫৯ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে কুলাউড়া থানাপুলিশের সহযোগিতায় কুলাউড়া পৌরশহরে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে মনিটরিং কার্যক্রম অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২১ মার্চ) কুলাউড়া পৌরশহরের স্টেশন চৌমুহনা, উপজেলা রোড, উত্তরবাজারসহ বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
মনিটরিং কার্যক্রম অভিযানে খাদ্য পণ্যের সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য মিশ্রণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্টেশন চৌমুহনাতে অবস্থিত ভাই মতিন ট্রেডার্সকে ২ হাজার টাকা, ঈষান ফল ভান্ডারকে ১ হাজার টাকা, উত্তরবাজারে অবস্থিত পাকন এন্ড ব্রাদার্সকে ৪ হাজার টাকা ও ছামী ইয়ামী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম বলেন, আজকের এ অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
তিনি আরোও বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।




