logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

‘আদর্শ পাঠাগারের বইপড়া উৎসবের পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৪, ১০:০৫ মিনিট

‘আদর্শ পাঠাগারের বইপড়া উৎসবের পরীক্ষা সম্পন্ন
.
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় রোজার মাসেও দুই শতাধিক বইপ্রেমী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ‘আদর্শ পাঠাগার বইপড়া উৎসব-২০২৪’ এর প্রতিযোগিতামূলক পরীক্ষা।
ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আজ ১৬ মার্চ, শনিবার, সকাল ১১ টা থেকে দেড় ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ২০ টির মতো শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
লেখক প্রভাষক মোঃ খালিক উদ্দিন এর লেখা পরীক্ষার জন্য নির্ধারিত বই ‘অনুভব’ থেকে ১ মার্কের ১০০ টি জ্ঞানমূলক প্রশ্নের সমন্বয়ে তৈরি করা প্রশ্নে ১ ঘন্টা ২০ মিনিট ব্যাপী একটি প্রবল প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় অংশ নেয় সকল প্রতিযোগী শিক্ষার্থী।

‘ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ এমদাদুল ইসলাম ভুট্টো পুরো সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তত্ত্বাবধান করেন।
পাশাপাশি পরীক্ষা শুরু থেকে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও গণমাধ্যম কর্মী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বক্স, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মইনুল ইসলাম সবুজ, সহ-সভাপতি এডভোকেট তৈমুল আলম, কুলাউড়ার বার্তা’র সম্পাদক মানবিক সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, চ্যানেল কুলাউড়ার প্রতিনিধি মুক্ত স্কাউট কুলাউড়ার সাধারণ সম্পাদক শামসুদ্দিন বাবু ও কুলাউড়ার বার্তা’র বার্তা সম্পাদক মোঃ ইব্রাহীম আলী প্রমুখ।

চারটি কক্ষে অনুষ্ঠিত এ পরীক্ষায় সুচারুভাবে কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করেন প্রভাষক মোঃ কামরুজ্জামান, প্রভাষক মোঃ কিবরিয়া, কর আইনজীবী প্রভাষক মোঃ এবাদুর রহমান শামীম, প্রভাষক মোঃ আজিজুর রহমান, প্রভাষক রহিমা সুলতানা ও শফিউল ইসলাম সাপু।
এই বইপড়া উৎসবের সঞ্চালক ‘আদর্শ পাঠাগার’র প্রতিষ্ঠাতা ও পরিচালক, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিন জানান আগামী এক মাসের মধ্যে বর্ণাঢ্য আয়োজনে উক্ত পরীক্ষার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে একইসাথে ফলাফল ঘোষণা ও নির্ধারিত পুরস্কারে সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
এবারের বইপড়া উৎসবে অংশ নেওয়া সেরা ৫০ জন প্রতিযোগী শুভেচ্ছা স্মারক, সার্টিফিকেট ও বই উপহার সহ অন্যান্য পুরস্কারের সাথে পাবে বিভিন্ন পরিমাণে নগদ অর্থ।
সেরা ৩ জন শিক্ষার্থী প্রত্যেকে ক্রমান্বয়ে ১০ টি বই সহ-
– ১ম জন পাবে নগদ ৪ হাজার টাকা,
– ২য় জন ৩ হাজার টাকা ও
– ৩য় জন পাবে নগদ ২ হাজার টাকা বিশেষ বৃত্তি।
উল্লেখ্য, একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় রেজিষ্ট্রেশন করে উক্ত পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়েছিল আড়াই শতাধিক শিক্ষার্থী যাদের হাতে গত ১৬ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় তাদের প্রতিযোগিতার নির্ধারিত বই। দীর্ঘ এক মাস ধরে সেই বই পড়ে তারা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।
২০১৯ সালে ‘আদর্শ পাঠাগার’ প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারের পক্ষ থেকে নিয়মিত এরকম বইপড়ার আয়োজন করে আসছেন বলে নিশ্চিত করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মোঃ খালিক উদ্দিন।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top