জুড়ীতে শিশু ধর্ষণকারী পলাতক কালার গ্রেফতারে এলাকায় স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৪, ১:৩৬ মিনিট
জুড়ীতে শিশু ধর্ষণকারী পলাতক কালার গ্রেফতারে এলাকায় স্বস্তি
বিশেষ প্রতিনিধি : জুড়ী( মৌলভীবাজার) শিশু ধর্ষণ,ছেলেদের বলাৎকার,চোরাই মাল বহন সহ কয়েকটি মামলার আসামী জাহাঙ্গীর আলম ওরফে কালা কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে জুড়ী থানার সাব ইন্সপেক্টর মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ জায়ফর নগর ইউনিয়নের চাটেরা গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।তাকে গ্রেফতারে ভোগতেরা এলাকায় মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।
জানা যায়,ভোগতেরা গ্রামের আব্দুর রশিদের পুত্র জাহাঙ্গীর আলম কালা গত ৫ মার্চ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে ।পরবর্তীতে ধর্ষিতা মেয়ের মা বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ কালাকে গ্রেফতার করে শাস্তির দাবিতে রবিবার(১০ মার্চ) মানববন্ধন করে।
জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, তার বিরুদ্ধে জুড়ী থানায় দুইটি ধর্ষণ,একটি বলাৎকার ও বিভিন্ন ধারায় ৫ টি মামলা রয়েছে এবং কমলগঞ্জ থানায় আরেকটি মামলা রয়েছে।




