logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় রাস্তা নিয়ে কাঁকড়াছড়া পুঞ্জি ও রেহানা চা বাগান শ্রমিকদের মাঝে উত্তেজনা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ১১:০৬ মিনিট

বিশেষ প্রতিনিধি :  মৌলভীবাজারের কুলাউড়ায় রাস্তা প্রশস্তকরণ কাজে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে রেহেনা চা-বাগানের শ্রমিক ও কাঁকড়াছড়া পুঞ্জিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকদের মধ্য সৃষ্ট উত্তেজনা প্রশাসনের হস্তক্ষেপে শান্ত রয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই পক্ষের মাঝে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান উভয়পক্ষকে নিয়ে সমঝোতায় বসেন। বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, পুলিশ প্রশাসন, বাগান ব্যবস্থাপক ও পুঞ্জির লোকজন উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নে রেহেনা চা-বাগান ও কাঁকড়াছড়া পুঞ্জি পড়েছে। পুঞ্জিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী খাসিয়া ও গারো সম্প্রদায়ের ২১টি পরিবার দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে। ওই পরিবারের সদস্যরা সেখানে পান চাষ ও তা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন। পুঞ্জির পাশঘেঁষেই রয়েছে রেহেনা চা-বাগান। পুঞ্জির বাসিন্দারা ওই বাগানের ইজারাভুক্ত টিলাভূমির ১৪ নং সেকশন ও বাগানের অভ্যন্তরের ১৩ নং সেকশনের রাস্তা দিয়ে হেঁটে চলাচল করেন। আসন্ন ইস্টার সানডে উপলক্ষে পুঞ্জিতে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ লক্ষে গতকাল বুধবার (২২ মার্চ) সকালে পুঞ্জির লোকজন তাদের চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তা সম্প্রসারণ করার জন্য কাজ শুরু করেন। এসময় চা-বাগানের শ্রমিকরা গিয়ে তাঁদের বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরিস্থিতি অনেকটা উত্তপ্ত ছিল। খবর পেয়ে বুধবার রাতেই পুলিশ প্রশাসন প্রথম দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ দিকে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালের দিকে চা-বাগানের লোকজন ওই রাস্তায় চায়ের চারা গাছ রোপন করে ফেলেন। এ সময় রাস্তা দিয়ে প্রবেশের চেষ্টাকালে তাঁরা পুঞ্জির এক বাসিন্দাকে বাঁধা দেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হতে থাকে।

পুঞ্জির হেডম্যান জনপল জানান, বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে বাগানের শ্রমিকরা ওই রাস্তার একপ্রান্তে (আদাআদি মোকাম সংলগ্ন) এলাকায় চা গাছের চারা রোপণ করতে থাকেন। চারা রোপণের কারণ জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তাছাড়া পুঞ্জির প্রবেশমুখে একটি ছড়ার উপর বাঁশের সাঁকোটিও উপড়ে ফেলছেন বাগান শ্রমিকরা। তিনি আরো বলেন, বাগানের ফ্যাক্টরির পেছনের রাস্তার দূরত্ব অনেক বেশী। তাই বাগানের ১৪ নম্বর সেকশনের রাস্তা দিয়ে চলাচল করি। তবে আমরা রাস্তা প্রসারিত করিনি শুধুমাত্র চলাচলের জন্য একটু সংস্কার করেছি।

রেহানা চা বাগান ব্যবস্থাপক এ কে আজাদ বলেন, বাগানের ১৪নং সেকশনের রাস্তায় আমাদের না জানিয়ে পুঞ্জির লোকজন ৭-৮ ফুট রাস্তা প্রশস্তকরণের কাজ করেছে। তাছাড়া চা গাছের চারাও নষ্ট করেছে। তাই আমরা সেখানে চা গাছের চারা লাগিয়েছি। পুঞ্জির লোকজনকে আগেই বলা হয়েছে, তারা যেন বাগানের ফ্যাক্টরির পেছনের রাস্তাটি ব্যবহার করে। কিন্তু তারা সেটি না করে ওই রাস্তা দিয়ে চলাচল করছে। এই রাস্তায় অবাধে চলাচল করলে বাগানের নিরাপত্তা বিঘিœত হবে এবং গাছ চুরির প্রবণতা বেড়ে যাবে।

কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান বলেন, বিরোধপূর্ণ ওই রাস্তায় আপাতত কোন পক্ষকে কাজ না করতে বলেছি। শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে উভয় পক্ষ যাতে নির্বিঘেœ চলাচল করতে পারেন সেদিকে খেয়াল রেখে একটি সুন্দর সমাধান প্রয়োজন। বিষয়টি নিষ্পত্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুই পক্ষের প্রতিনিধি নিয়ে দ্রুত বৈঠকে বসা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান বলেন, রাস্তার কাজ নিয়ে পুঞ্জির লোকজন ও বাগান শ্রমিকরা একটি সংঘাতের দিকে যাচ্ছিলো। পরে ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে ছুঁটে যাই। তখন দুই পক্ষকে নিয়ে সমঝোতায় বসি। শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে দুই পক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। দুই পক্ষ তাতে সম্মতও হয়েছে। পুঞ্জির লোকজন জানিয়েছেন, ইস্টার সানডে উপলক্ষে তারা রাস্তায় সংস্কার কাজ করেছিল। যদিও ওই রাস্তাটি বাগানের। তিনি বলেন, বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনা করে রাস্তার সংস্কার কাজ করলে হয়তো দ্বন্ধের সৃষ্টি হতো না।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top