logo
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. দেশ-জনপদ

কুলাউড়ায় রাতের আধারে রাস্তা কেটে পুকুর তৈরি, দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৪৪ মিনিট

কুলাউড়ায় রাতের আধারে রাস্তা কেটে পুকুর তৈরি, দুর্ভোগ

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ভূকশিমইল গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত একটি রাস্তাটি কেটে ফেলায় কমপক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় যেতে বিপাকে পড়েছেন। এছাড়া প্রায় অর্ধ শতাধিক কৃষক তাদের আবাদ করতে বিপাকে পড়বেন বলে জানান সেখানকার বাসিন্দারা। রাস্তা কাটার প্রতিকার চেয়ে গত ২২ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন করেছেন সাইস্তা মিয়া নামে এক ব্যক্তি।

তিনি অভিযোগে উল্লেখ করেন, একই বাড়ির প্রতিবেশি আলাউদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল হান্নান, চিনু মিয়া, বদর মিয়া, আব্দুর রউফ, আব্দুল আজিজ, বাবলু মিয়া, হাসান মিয়া ও জুবেল মিয়া রাতের আধারে রাস্তা কেটে পুকুর তৈরি করেন।

এদিকে স্থানীয় এলাকার শিক্ষার্থীরা এই রাস্তা ব্যবহার করে কম সময়ে ভূকশিমইল চক জামে মসজিদ, কিন্ডারগার্টেন, ভূকশিমইল কওমী ও আলিম মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত করতো। কিন্তু রাস্তাটি কাটায় বিপাকে পড়তে হয়েছে তাদের। এছাড়া স্থানীয় এলাকার মুসল্লীরাও পড়েছেন বিপাকে।

সাইস্তা মিয়ার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার নবাবগঞ্জ মৌজার জেএল নং-১৯৬, দাগ নং- ১১৬০১, ১১৫২৫, ১৩৮২৮, ১৩৪৩৩, ১৩৪৩৪, ১১৬২১ দাগে বর্ণিত রাস্তায় ইউনিয়নের ভূকশিমইল গ্রামের সাইস্তা মিয়ার বাড়ির পূর্ব পাশের উত্তর-দক্ষিণমুখী একটি রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে সাইস্তা মিয়ার বাড়ির লোকজনসহ আশপাশের অর্ধ শতাধিক পরিবারের লোকজন নিয়মিত যাতায়াত করেন। ২০১৯-২০২০ অর্থবছরে রাস্তার উত্তরাংশ ইটসলিং করা হয়। বাকি অংশটুকু এখনো কাঁচা সড়ক রয়েছে। ৬ ফুট প্রস্থের এই রাস্তায় বাড়ির উঠোন হতে বের হয়ে উত্তর ও দক্ষিণ উভয়দিকে গ্রামের প্রধান সড়কে গিয়ে উঠা যায়। অভিযুক্ত আলাউদ্দিন গং তাদের স্বার্থসিদ্ধির জন্য সাইস্তা মিয়াসহ আশপাশের লোকজনকে রাস্তা দিয়ে চলাচল না করতে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য পূর্ব পরিকল্পনাযায়ী রাতের আধারে গত এক সপ্তাহ আগে রাস্তাটি কেটে মাটি সরিয়ে দেন এবং অন্যপুকুর থেকে পানি এনে নতুন একটি পুকুর তৈরি করেন। এতে সাইস্তা মিয়ার বাড়ির লোকজনসহ আশপাশের অর্ধ শতাধিক পরিবারের শিশু শিক্ষার্থীরা এই রাস্তা ব্যবহার করতে পারছেন না। এতে দুর্ভোগে পড়েছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা কেটে পুকুর তৈরি করা হয়েছে এবং পুকুরের চারিপাশে বেঁড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। চতুরতার আশ্রয় নিয়ে পাশের একটি পুকুর থেকে পানি এনে ভরা হয়েছে।

এদিকে স্থানীয় শিক্ষার্থী সাকিব আল হাসান, আব্দুল্লাহ আল সৌরভ, তাসফিয়া তাবাসসুম অভিযোগ করে বলেন, এই রাস্তা ব্যবহার করে আমরা খুব সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতাম। কিন্তু দুঃখের বিষয় রাস্তাটি কেটে পুকুর করায় আমরা বিকল্প সড়ক ব্যবহার করে বাড়তি সময় ব্যয় করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করি। আমরা এই রাস্তাটি পুনরুদ্ধার হওয়া চাই।

এসএসসি পরীক্ষার্থী সালমা বেগম, রাদিয়া বলেন, আমরা এই সড়ক ব্যবহার আগে আমরা ১০ মিনিট আগে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতাম। কিন্তু এখন পরীক্ষার সময় প্রায় ৩০ মিনিট আগে বাড়ি থেকে বের হতে হয়। এতে আমাদের খুব কষ্ট করে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অচিরেই যেন রাস্তাটি আগের অবস্থানে ফিরিয়ে দেয়া হয়।

স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী আখলিছ মিয়া বলেন, স্থানীয় চক মসজিদের পঞ্চায়েতের সাথে প্রতিপক্ষের বিরোধ রয়েছে। মসজিদের উত্তরপাশে তারা জায়গা ক্রয় করেছে। মসজিদের সামনে দিয়ে তারা রাস্তা নিতে চেয়েছিল। কিন্তু পঞ্চায়েতের লোকজন তাদের রাস্তা দিতে অস্বীকৃতি জানায়। সেই প্রতিহিংসায় আমাদের ১৫০-২০০ বছরের ব্যবহৃত রাস্তাটি তারা রাতের আধাঁরে কেটে ফেলেছে।

অভিযোগকারী সাইস্তা মিয়া বলেন, আমাদের পূর্ব পুরুষদের সময়কাল থেকে এই রাস্তা আমরা ও প্রতিপক্ষরা ব্যবহার করে আসছি। রাতের আধারে বিবাদীরা আমাদের ব্যবহৃত রাস্তাটি কেটে ফেলায় ভোগান্তিতে পড়েছি। বিষয়টি আমরা এলাকার জনপ্রতিনিধিসহ গণমান্য ব্যক্তিদের অবগত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযুক্ত আলাউদ্দিন ও তার ভাই আমির উদ্দিন বলেন, রাস্তাটি আমাদের পারিবারিক। দীর্ঘদিন থেকে বাপ-দাদার সময় থেকে সেটি ব্যবহার করে আসছি। প্রতিপক্ষরা তাদের বাড়ির পূর্ব পাশের্^র রাস্তা ব্যবহার করছে। রাস্তাটি নিয়ে ৭ বছর আগে স্থানীয়ভাবে সালিশ হয়ে সিদ্ধান্ত হয়েছিল প্রতিপক্ষরা এই রাস্তাটি পান না। তাই আমাদের জায়গায় আমরা পুকুর করেছি। তাছাড়া জায়গা জমির মালিকানা হওয়া যায় কাগজের ভিত্তিতে তাদের কোন কাগজ বা সরকারি কোন ম্যাপ থাকলে তারা সেটি দেখাউক।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, স্থানীয় মসজিদের কিছু বিষয় নিয়ে দ্বন্ধের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তা দিয়ে সাইস্তা মিয়া গং ও আলাউদ্দিন গং দীর্ঘদিন থেকে যাতায়াত করতেন। এটা ঠিক যে, রাস্তাটি কাটায় স্থানীয়দের চলাচলে হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ছবি ক্যাপশন: কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ভূকশিমইল গ্রামে দীর্ঘদিনের রাস্তা কেটে পুকুর তৈরি করে প্রতিবন্ধকতা।

দেশ-জনপদ এর আরও খবর
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা

কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা

কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ‘এমপি’
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে ‘এমপি’ মোঃ শওকতুল ইসলাম কে বিশাল সংবর্ধনা
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ সেলামী নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা,.
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top