কুলাউড়ায় টাউন ক্লাব মেধা প্রকল্পের ২১ তম মেধা নির্বাচনী পরীক্ষা- ২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্টিত
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৩:২৭ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় টাউন ক্লাব পরিচালনাধীন টাউন ক্লাব মেধা প্রকল্পের ২১ তম মেধা নির্বাচনী পরীক্ষা- ২০২৩ (শ্রী রাধেশ্যাম রায় চন্দন) স্মৃতি মেধা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী এবং নির্বাচনী পরীক্ষার হল পরিদর্শকদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় কুলাউড়া পৌর মিলনায়তনে ক্লাবের সভাপতি ইফতেখার আহমদ কামরুলের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মেয়র কুলাউড়া পৌরসভা, টাউন ক্লাবের সাবেক সভাপতি ও সিলেট এম সি কলেজ গণিত বিভাগের সহকারি অধ্যাপক গিয়াস উদ্দিন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ আবু বক্কর মোস্তফা, ব্যাংক কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাকারিয়া, টাউন ক্লাবের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মইনুর রহমান সুয়েব, বিশিষ্ট নাট্যকার ও নির্মাতা এস.আর মজুমদার নাহিদ।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, টাউন ক্লাবের উপদেষ্টা কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, টাউন ক্লাবের উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ এমদাদুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা শ্রী সুশীল সেন গুপ্ত, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, ক্যামেলিয়া ডানকান স্কুলের সরকারি শিক্ষক উমা মুখার্জী, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান খান জাকি, সাংবাদিক আজিজুল ইসলাম, দৈনিক প্রথম আলো কুলাউড়া ও জুড়ি প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, টাউন ক্লাবের সদস্য সাংবাদিক কাওছার আহমদ প্রমূখ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল স্কুলের পক্ষে বক্তব্য রাখেন, আনন্দ বিদ্যাপীঠ স্কুলের প্রিন্সিপাল সুজিত দেব, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মিসেস হালিমা আক্তার ও হল পরিদর্শকদের পক্ষে বক্তব্য রাখেন, ইয়াকুব তাজুল মহিলা কলেজের সরকারি অধ্যাপক সত্যজিৎ ভট্টাচার্য।

উল্লেখ্য যে, গত ২ ডিসেম্বর ২০২৩ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কুলাউড়া উপজেলার বিভিন্ন স্কুল থেকে অগত ৫ম ও ৮ম শ্রেণির ৫৮২ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে টাউন ক্লাব পরিচালনাধীন টাউন ক্লাব মেধা প্রকল্পের ২১ তম মেধা নির্বাচনী পরীক্ষা- ২০২৩ (শ্রী রাধেশ্যাম রায় চন্দন) স্মৃতি মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

অনুষ্ঠান শেষে ৫৬ জন কৃতি শিক্ষার্থী এবং হল পরিদর্শকদের মধ্যে বিশেষ সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্ধ।




