মৌলভীবাজারে পেসাদার মোবাইল চুর জনতার হাতে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২:১১ মিনিট
মৌলভীবাজারে পেসাদার মোবাইল চুর জনতার হাতে আটক
মৌলভীবাজারে এক মোবাইল চুরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় শিমুল মিয়া নামের এক মোবাইল চুরকে আটক করা হয়।
জানা যায়, এক নারী শমশেরনগর থেকে তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে কামালপুর যাচ্ছিলেন। শহরের কুসুমবাগ পয়েন্টে এসে দোকানে পান ক্রয় করতে ব্যাগ থেকে টাকা বের করেন।
তিনি ভুলবশত ব্যাগের চেইনটি লাগাতে ভুলে যান, এই সুযোগে চুর শিমুল মিয়া নারীকে লক্ষ্য করে পিছু নেয়। পরে কৌশলে ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যাওয়ার সময় নারীর সাথে থাকা তার ছেলে দেখতে পায়ে হাতেনাতে চোরকে ধরতে সক্ষম হয় । পরে উপস্থিত জনতা টের চোরকে আটক করে পুলিশকে খবর দেন।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার সহকারী-পরিদর্শক মোঃ জহুরুল ইসলাম জানান, শিমুল মিয়া একজন পেশাদার চুর। তার বাড়ি রাজনগর উপজেলায়,
পরবর্তীতে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




