প্রয়াত কাউন্সিলর এপেঃ অপু স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৭ মিনিট

কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার ও কুলাউড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রয়াত এপেঃ নাজির আহমদ অপু স্মরণে আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ইং মঙ্গলবার বাদ আসর দক্ষিণ বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ান বৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি এপেঃ নাজির আহমদ অপু ইন্তেকাল করেছিলেন।




