logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

রাজনীতি হবে যার যার, জাতির পিতা সবার- কুলাউড়ায় স্কাউট সমাবেশে সুলতান মনসুর

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৩৬ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, সুস্থ শরীর নিয়ে যতদিন বেঁচে থাকবো ততদিন এদেশের গণমানুষের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাবো। সেই কল্যাণের লক্ষে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে পাকিস্তানিদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছিল, যা আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জন করেছিলাম। শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি এদেশের মানুষের পাশে থাকবো এবং রাজনীতি করে যাবো। রাজনীতি হবে যার যার, জাতির পিতা সবার। মুক্তিযুদ্ধের রণধ্বনি জাতীয় স্লোগান জয় বাংলা হবে সবার। রাজনীতি হবে যার যার, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার যে সংবিধান, সেটা হবে সবার। এই হবে আমাদের আগামী দিনের শপথ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পাঁচটায় মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ মাঠে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ ও ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সুলতান মনসুর বলেন, জননেত্রী শেখ হাসিনার ঘোষণা, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে নিজেকে একজন স্মার্ট বাঙ্গালী, নিজেকে একজন সৎ মানুষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে। আর সেই গড়ে উঠার পেছনে আমার বিশ^াস স্কাউট ক্যাম্পে যারা কাব/স্কাউট সদস্যরা আছেন, তাদের মধ্যে থেকেই আগামী দিনের জাতীয় নেতৃত্ব গড়ে উঠবে, জনগণের নেতৃত্ব গড়ে উঠবে। সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলার মতো সৎ সাহসী মানুষ এখান থেকেই গড়ে উঠবে বলে আমি বিশ^াস করি।
সুলতান মনসুর বলেন, স্কাউট একটি সামাজিক আন্দোলন। স্কাউট করে জীবনকে গড়ার পেছনে নিয়মানুবর্তিতা, শিক্ষা, দীক্ষায় নিজেকে গণমুখী হিসেবে প্রতিষ্ঠিত করা, সীমাবদ্ধতা তার মধ্যেও কিভাবে একটি প্রতিকূল অবস্থার মধ্যে থাকলেও নিজেকে সামলিয়ে মানুষকে সেবা দেয়া যায় সেই শিক্ষা গ্রহণ করা। যার প্রমাণ বিগত করোনার সময় স্কাউট এবং কাব সদস্যরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল কর্মসূচীতে তারা অগ্রণী ভূমিকা রেখেছিল।
স্কাউট আন্দোলনে সম্পৃক্ত ছিলেন জানিয়ে সুলতান মনসুর বলেন, আমি জীবনে কাবও করেছি, স্কাউটও করেছি। স্কাউট লিডার হিসেবে মৌলভীবাজারের নেতৃত্ব দিয়েছি। আজ থেকে ৬০ বছর আগে মৌলভীবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সেসময় কাব এবং স্কাউট ক্যাম্প হয়েছিল। ৫২ বছর আগে ঢাকার মৌচাকে বাংলাদেশের শেষ স্কাউট জাম্বুরী নামে খ্যাত সেই পঞ্চম পাকিস্তান স্কাউট জাম্বুরীতে আমার সুযোগ হয়েছিল মৌলভীবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে স্কাউট লিডার হিসেবে অংশ নেয়ার। স্কাউট এর কার্যক্রম নিয়মানুবর্তিতা, গণমুখী চিন্তা, দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্কাউট আন্দোলনের সকল সম্পৃক্ত ছিলাম বলেই আজ মানুষের সেবা করতে পারছি। কারণ এই স্কাউট বা কাব ক্যাম্পের মেয়েদের মধ্যে থেকেই যে আগামী দিনের শেখ হাসিনার জন্ম হবে না এটা কেউ বলতে পারবে না। এই ক্যাম্পের শিক্ষা থেকেই যে জাতির জনক শেখ মুজিবুর রহমানের মতো নেতা বা জাতীয় চার নেতার মতো নেতা তৈরি হবে না এটা কেউ বলতে পারবে না।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ ও ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী সাংগঠনিক কমিটির সভাপতি মোঃ মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ সোহেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভূঁইয়া, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগম। এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ ও ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী (২২-২৬) ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই ক্যাম্পে উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬টি দলে প্রায় সাড়ে পাঁচ শতাধিক স্কাউট-কাব সদস্য, ৭০ জন স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার ও কর্মকর্তা মিলে ১২০জন অংশ নেয়। এছাড়া অতিথি, শিক্ষক,স্কাউট ব্যক্তিত্বসহ প্রায় সহ¯্রাধিক লোকের সমাগম ঘটে এবারের স্কাউট সমাবেশে।

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top