লংলা কলেজের গভর্নিং বডির স্থায়ী দাতা সদস্য হলেন যুক্তরাজ্য প্রবাসী খন্দকার মো. আব্দুল করিম
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩৩ মিনিটকুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রী কলেজের স্থায়ী দাতা সদস্য হলেন যুক্তরাজ্য প্রবাসী ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী খন্দকার মো. আব্দুল করিম নিপু। কলেজ গভর্ণিং বডির স্থায়ী দাতা সদস্য মনোনীত হওয়ায় দুই লক্ষ টাকার নির্ধারিত চেক কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন যুক্তরাজ্য অবস্থানরত খন্দকার মো. আব্দুল করিমের পক্ষে কনিষ্ঠভ্রাতা খন্দকার মো. আব্দুর রহিম টিপু। ৫ ফেব্রুয়ারি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমানের কাছে চেক প্রদান করেন। উল্লেখ্য রাউৎগাঁও ইউনিয়নের উত্তর রাউৎগাঁও গ্রামের খন্দকার মো. আব্দুল কাদির এর জ্যোষ্ঠপুত্র হচ্ছেন খন্দকার মো. আব্দুল করিম। তিনি লংলা কলেজের স্থায়ী দাতা সদস্য মনোনীত হওয়ার পূর্ব থেকে এই কলেজে প্রতি বছর আর্থিক অনুদান ও এলাকার অসহায়, দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়শনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।##




