কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ৮:২৯ মিনিট
কাওছার আহমদ, নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জাবদা এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত সাইফুল ওই এলাকার কুটি মিয়ার ছেলে।
কুলাউড়া থানার এসআই নাজমুল হাসান সাইফুলের পরিবারের বরাত দিয়ে জানান, ঘরে বিকাল থেকে লাইটের হোল্ডার ঝুলছিল। সাইফুল অসাবধানতায় হোল্ডারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তিনি আরও জানান, সাইফুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।




