logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৭:২৫ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে কৃষি জমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছেন ইট ভাটা মালিকরা। পাশাপাশি মাটি পরিবহনে ট্রাক, ট্যাক্টর, ট্রলি যেনতেনভাবে ভর্তি করে সড়ক ও ইউপির পাকা রাস্তাগুলোতে চলাচল করায় মাটি পড়ে সড়ক নষ্ট হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় উপজেলার বিভিন্ন পাকা সড়ক পিচ্ছিল হয়ে যায়। পরদিন শুক্রবার সকালে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ছমরু মিয়া ফিলিং স্টেশনের এলাকায় কয়েকটি গাড়ি রাস্তা কর্দমাক্ত থাকার কারণে দুর্ঘটনার শিকার হয়। এছাড়া ভবানীপুর-মৈষাজুড়ী সড়কে কর্দমাক্ত থাকার কারণে মোটরসাইকেল নিয়ে এক আরোহী পড়ে যান। ওই এলাকায় অবৈধভাবে মাটি পরিবহন করে রাস্তা নষ্ট করায় ফয়েজ আহমদের মালিকানাধীন সুরমা ব্রিক্সফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার ঢুলিপাড়া এলাকায় এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি জানান, মাটি বহন করে রাস্তা নষ্ট করায় সুরমা ব্রিক্সফিল্ডকে এ জরিমানা করা হয় এবং এমবিএইচ ব্রিক্সের গাড়ি চালককে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এরআগে বিভিন্ন সময়ে অভিযানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে হাজীপুরে মনু ব্রিক্সকে এক লাখ সত্তর হাজার টাকা, শাপলা ব্রিক্সকে পঞ্চাশ হাজার টাকা, আশ্রয়গ্রাম এলাকায় মনু নদীর তীর থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা, চাতলগাঁও এলাকায় রোকন মিয়া নামে এক এক্সেভেটর মেশিনের মালিককে দুই দফায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা, লংলা খাস এলাকায় এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা, সিরাজনগর চা-বাগান এলাকায় এক ব্যক্তিকে বিশ হাজার টাকা, উত্তর কুলাউড়া স্কুলের সামনে এক ট্রাক মালিককে ১০ হাজার টাকাসহ প্রায় ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জয়চন্ডীতে সরকারি টিলা কাটায় এক ব্যক্তিকে পনেরো দিনের জেল দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে স্থানীয় লোকজন তাদের জমির মাটি বিভিন্ন ইট ভাটা ও বাসাবাড়িতে বিক্রির প্রবণতায় রয়েছেন। গত বুধবার আইনশৃঙ্খলা কমিটির সভায় অবাধে মাটি কাটার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top