মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির দোয়া ও পরিচিতি সভা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ১:৫৩ মিনিট
বিশেষ প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মৌলভীবাজার পৌর বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটির দোয়া ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার পৌরসভার হলরুমে এ পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার মজুমদার ইমনের পরিচালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য অলিউর রহমান , শফিকুর রহমান, নাছির আহমদ, সালাম আহমদ জিতু, মোস্তাক আহমেদ চৌধুরী, লোকমান আহমদ, মোঃ রেজাউল করিম রেজা, জবলু আহমদ, সাইফুল ইসলাম স্বপন, সৈয়দ শাহনুর, শেখ জুবেদ, সৈয়দ ইজাজুল ইসলাম প্রমুখ।
সভায় সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটির সদস্য পরিতোষ দাস গুপ্ত পদত্যাগ করায় তা গৃহিত করা হয়।
এছাড়া নতুন সদস্য অন্তভূর্ক্ত ও ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।




