logo
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে লক্ষ টাকা জরিমানা

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৬:১৬ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় নীতিমালার তোয়াক্কা না করে কৃষি জমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছেন ইটভাটা মালিকসহ বাসাবাড়ির মালিকরা। ফলে হাজার হাজার একর কৃষি জমি উর্বরতা হারাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে আলী আহমদ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্র্যাম্যমান আদালত। ২৭ জানুয়ারি দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন। এসময় ওই এলাকায় মাটি কাটার সাথে জড়িত শ্রমিকরা এসিল্যান্ডের গাড়ি দেখে দৌড়ে পালায়। অভিযানে সহায়তা করেন কুলাউড়া থানা পুলিশের একটি দল।

দন্ডিত ব্যক্তি আলী আহমদ বলেন, রোকন আহমদ নামের এক ব্যক্তির মালিকানাধীন এক্সেভেটর মেশিন আমি চালাই। সেই গাড়ি দিয়ে কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও বাসাবাড়ির ভিটে ভরাটের জন্য সরবরাহ করা হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহরুল হোসেন বলেন, অভিযানকালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ইতিমধ্যে অবৈধভাবে মাটি কাটার  বিভিন্ন অভিযানে ৬টি ট্রাক জব্দ ও হাজীপুরে এক ইটভাটা মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ বিধ্বংসী এমন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, গত ১৭ জানুয়ারি কুলাউড়ার চাতলগাঁও এলাকায় মালিকানাধীন জমি ব্যবহার করে জোরপূর্বক মাটি পরিবহন করার বিষয়ে প্রতিবাদ করায় মাটি বিক্রি সিন্ডিকেট চক্রের হোতা ওই এলাকার বাসিন্দা হানিফ মিয়ার ছেলে মাহবুবুর রহমান ঝিনুক পৌরসভার মধ্য চাতলগাঁও এলাকার বাসিন্দা হুমায়ুন কবির পায়েল (৩৮) কে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এলোপাতাড়ি কুপের কারণে পায়েলের বাম হাত ও পা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে পায়েল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, যারা জমির মাটি বিক্রি করছেন আর যেসকল ইটভাটায় মাটি যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত অভিযান পরিচালনা করছেন। বিশেষ করে চাতলগাঁও এলাকায় মাটি পরিবহনকে কেন্দ্র করে এক যুবক আহত হওয়ার ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়া হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা

রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি

মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার

কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান

এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন

দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ

“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

মানুষ আমাদের পর ভাবেনি, সবসময় বুক উজাড় করে সম্মান দিয়েছে মৌলভীবাজারে

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top