logo
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. মৌলভীবাজার

রেদওয়ান খাঁন কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৭:৩১ মিনিট

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক ও তিন বারের সাংগঠনিক সম্পাদক, কারা নির্যাতিত নেতা রেদওয়ান খাঁন উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন। গত ২ জানুয়ারি রাতে মৌলভীবাজার পৌরসভার হলরুমে জেলা বিএনপির আহবায়ক কমিটির সভায় জেলা শাখার অধিনস্ত ৭ উপজেলা ও ৫ পৌর শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। জেলা বিএনপির বিশেষ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির দলীয় প্যাডে ঘোষনা করা হবে। এসময় কুলাউড়া বিএনপির ত্যাগী নেতা রেদওয়ান খাঁনকে আহবায়ক হিসেবে ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতাহ সিদ্দিকী, সদস্য এম নাসের রহমান, হাজী মুজিবুর রহমান চৌধুরী।
উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কাছের মানুষ হিসেবে পরিচিত রেদওয়ান খান কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়াও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করেন। কুলাউড়া ছাত্রদলের কিংবদন্তি সাবেক এই ছাত্রনেতা ছাত্রদলকে সুসংগঠিত করতে গিয়ে ৯০ এর দশকে মৌলভীবাজার চাঁদনীঘাট এলাকায় জাসদের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন। তাকে মৃত ভেবে জাসদের সন্ত্রাসী বাহিনী মনু ব্রিজের নিচে ফেলে দেয়। ওইসময় তার শরীরে ৮০টি সেলাই লাগে। সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে সুস্থ করে তুলেন। এদিকে প্রায় পাঁচ বছর আগে রেদোয়ান খান মরণব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত হন। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়েও রাজনীতিকে ভুলে যাননি। বিএনপির দলীয় সকল কার্যক্রমে তিনি নিয়মিত অংশ নিচ্ছেন। রেদওয়ান খাঁন জীবনের বেশির ভাগ সময় রাজনীতির পিছনে কাটিয়েছেন। বার বার আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হয়েছেন। একাধিকবার কারাবরণ করেছেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামে রাজপথে সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। রাজনীতি করতে গিয়ে জীবনে কিছুই করেননি, সব সময় রাজনীতিকে গুরুত্ব দিতেন।#

মৌলভীবাজার এর আরও খবর
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
রবিরবাজারে নির্মাণ শ্রমিকদের মাঝে ‘এমপি’ শওকতুল ইসলাম বরাদ্ধের চাল বিতরণ অনুষ্ঠিত
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক, বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
পূর্ব লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকা ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ার পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজনীতির গ্যাড়াকলে ভূমি দাতা পরিবার
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
কুলাউড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া এর দ্বিবার্ষিক ২৬-২৭,২৭-২৮ সেশনের কমিটি গঠন সম্পন্ন
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হলেন আব্দুল ওয়াদুদ
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 
“মৌলভীবাজারের কাবিদ রহমান বৃটেনের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত; 

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top