logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

কুলাউড়ায় এনসি স্কুলের ১১৬ বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৭:২৯ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : ১৯০৯ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এক মিলন মেলার আয়োজন করছে। এতে বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উৎসব সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। উৎসব অনুষ্ঠানের সূচী প্রকাশসহ ব্যাপক আয়োজন নিয়ে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ১১৬ বছর উদযাপন কমিটির দায়িত্বশীলরা। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব সফল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মো. এনামুল ইসলাম।
অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে বিস্তারিত তুলে ধরেন নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক সুফিয়ান আহমেদ। এসময় বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টু ও রেজাউল আলম ভূঁইয়া খোকন, অর্থ উপ-কমিটির সদস্য সুরমান আহমেদ, শৃঙ্খলা উপ-কমিটির সদস্য ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদ, রেজিস্ট্রেশন উপ-কমিটির আহবায়ক জহিরুল ইসলাম এশু, আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক কাওছার আহমদ বাপ্পু, কনসার্ট উপ-কমিটির আহবায়ক মাসুদ রানা, মিডিয়া উপ-কমিটির সদস্য নাজমুল বারী সোহেল, আশিকুল ইসলাম বাবু প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী দিনে প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পপতি, ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র আজম জে চৌধুরী। সকালে কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণ থেকে শুরু হওয়া আনন্দ র‌্যালীর উদ্বোধক থাকবেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র মোঃ মোকাব্বির হোসেন। ওই অধিবেশনে বিভিন্ন ব্যাচের স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। তৃতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মাইনুল আহসান নোবেল, স্থানীয় শিল্পীসহ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রদের ব্র্যান্ড প্লাটফর্ম-৩, জানকাস ও বাফারিং দল। পুনর্মিলনীতে ইতোমধ্যে ২৫৯৮ শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এই অনুষ্ঠানের ব্যয় বাবদ বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা।
আয়োজকরা ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা বলেন, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং আছেন। প্রতিষ্ঠার পর থেকেই স্কুলের পুরোনো স্মৃতিগুলো আমাদের হ্নদয়ের সঙ্গে মিশে আছে। ১১৬ বছরের এ উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গন নবীন প্রবীনদের মিলন মেলায় পরিণত হবে। এতে উচ্ছ্বসিত রয়েছেন সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
উদযাপন অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক সুফিয়ান আহমেদ বলেন, অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলায় ৬ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, এপিবিএন, ট্রাফিক এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ১০০ জন স্কাউটদের সমন্বয়ে গঠিত একটি স্কাউট স্কোয়াড। এছাড়া পুরো বিদ্যালয় এলাকা সিসি টিভি দ্বারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হবে। বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন ও ঝুঁকিপূর্ণ ১৩টি স্থানে ৩৬জন স্কাউট নিরাপত্তায় ও শৃঙ্খলায় কাজ করবে।
উদযাপন কমিটির আহবায়ক মো. এনামুল ইসলাম বলেন, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দীর্ঘ প্রতিক্ষার পর ১১৬ বছর পূর্তি উৎযাপন করবে আগামী ৪ জানুয়ারি। এই বিদ্যালয় থেকে পড়াশুনা করে অনেকে আজ সুপ্রতিষ্ঠিত হয়ে দেশের বড় বড় দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টি লেখাপড়া-খেলাধুলায় সকল ক্ষেত্রেই সাফল্য অর্জন করেছে। এই অনুষ্ঠানে প্রবাসে থাকা বিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থীরাও অংশ নিবেন। তিনি আরো বলেন, আমাদের এই অনুষ্ঠান কোন রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমাদের নির্ধারিত কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই শুধু আমন্ত্রিত অতিথি, সাংবাদিকরাই এখানে অংশগ্রহণের সুযোগ পাবে। এ অনুষ্ঠানকে সফল করতে আমাদের ১৪টি উপ কমিটি গঠন করা হয়েছে। উক্ত আয়োজন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। #

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top