নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর কার্যকরী দুই সদস্যের প্রবাস গমনে সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ৪:৪২ মিনিট
মোঃ ইব্রাহীম আলী : নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হাসান আহমেদ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইবাদ আহমদ এর প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া ফুড হাউজ আলোচনা ও দোয়া আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় জুড়ী উপজেলা শাখা সভাপতি এম মইনুল ইসলামের কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মইনুল ইসলাম
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলাম কুতুব, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম মামুন সাংবাদিক এবং সংগঠনের উপদেষ্টা, উপস্থিত ছিলেন এস ডি রুবেল উপদেষ্টা, উপস্থিত ছিলেন শামছুউদ্দিন বাবু উপদেষ্টা, উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মুকিদ, উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার এর সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল, উপস্থিত ছিলেন স্কাউট টিম লিডার জয়নাল আহমেদ, উপস্থিত ছিলেন কুলাউড়া রক্তদান সোসাইটি’ সভাপতি : আকতার হোসেন রানা, উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন শাখার, কেন্দ্রীয়, জেলা শাখা, উপজেলা শাখা, ইউনিয়ন শাখা সেচ্ছাসেবী, সংগঠনের সদস্য থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, কুলাউড়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক তাহসিন আহমেদ।
সভাপতির বক্তব্যের মাধ্যমে আলোচনা ও দোয়া মাহফিল শেষে সংবর্ধিতদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।




