যুক্তরাজ্যে এটিএন বাংলায় যোগ দিলেন সাংবাদিক এনামুল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ৪:২৯ মিনিট
বিশেষ প্রতিনিধি: সাংবাদিক এনামুল আলম এটিএন বাংলা ইউকের স্কানথর্প করসপন্ডেন্টের দায়িত্ব পেয়েছেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাফিজ আলম বকস এর অনুমোদনক্রমে এটিএন বাংলা ইউকের স্কানথর্প এর প্রতিনিধি হিসেবে তাঁকে নিয়োগ প্রদান করেন চিফ নিউজ এডিটর সাঈম চৌধুরী।
এর আগে তিনি দৈনিক বাংলাদেশের খবর পত্রিকা, দৈনিক গণজাগরণ, সিলেটের দৈনিক বিজয়ের কন্ঠ প্রত্রিকা, সিলেটের অনলাইন সিলেট ভয়েস, পত্রিকায় কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেন।
এছাড়া ও সাপ্তাহিক সীমান্তের ডাক প্রত্রিকায় স্টাফ রিপোর্টার ও প্রিয় বাংলা অনলাইন নিউজের বার্তা সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও সাকসেস হিউম্যান রাইটস্ সোসাইটির আইন বিষয়ক সম্পাদক, প্রথম আলো বন্ধু সভার সহ সম্পাদক ছিলেন।
প্রসঙ্গত, সংবাদ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করা যাবে এই নাম্বারে-07496892376




