কুলাউড়ায় দুই শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যা
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ১২:৩৩ মিনিট
কাওছার আহমদ, স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছে মা।
রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুটি জমজ শিশু ওই গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)।
পরিবারিক সূত্রে জানা, যায় মৃত দুটি শিশুসন্তানের মা রিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে পুলিশ আটক করেছে।
বাচ্চু মিয়ার বড়ভাই বাদশা মিয়া জানান, ভোর ৪টার দিকে বাচ্চু তার স্ত্রী ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে সে ঘুম থেকে উঠে। পরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাহিরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার শিশুসন্তানদের লাশ দেখে চিৎকার করলে পরিবারের সকল লোকজন বাহিরে বের হন।
পরে দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুটি শিশুসন্তানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আলী মাহমুদ বলেন, ঘাতক রিমা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




