logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. জাতীয়

মৌলভীবাজার-২ বহিরাগতদের আগমণে উদ্বিগ্ন ভোটাররা, শঙ্কায় তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৫ মিনিট

কুলাউড়া প্রতিনিধি : রাত পোহালেই মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ভোটগ্রহণ শুরু হবে। কিন্তু বহিরাগতদের আগমণে সাধারণ মানুষসহ ভোটারদের মধ্যে শঙ্কা বেড়েছে। ভোটাররা পছন্দের প্রার্থীকে শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন কি না, তা নিয়েও সন্দিহান প্রকাশ করছেন প্রতিদ্বন্ধি দুই প্রার্থী। এ বিষয়ে জেলা রিটানির্ং অফিসার ও জেলা প্রশাসক বরাবরে ৫ জানুয়ারি শুক্রবার রাতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান ও জেলা পুলিশ সুপার বরাবরে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী এম এম শাহীন পৃথক দুটি লিখিত অভিযোগ করেছেন। যার অনুলিপি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কুলাউড়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুলাউড়াকে দেয়া হয়েছে। এছাড়া এই অভিযোগের অনুলিপি নির্বাচন কমিশনের সচিব বরাবরে পাঠান স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান।
এরআগে গত ৪ জানুয়ারি সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে পৃথক দুটি লিখিত অভিযোগ করেন তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী এম এম শাহীন।

লিখিত অভিযোগে তৃণমূল বিএনপির প্রার্থী (সোনালী আঁশ) এম এম শাহীন উল্লেখ করেন, দ্বাদশ নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়ে কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। ইতিমধ্যেই এর আলামত স্পষ্ট হয়েছে। নৌকার পক্ষে বহিরাগত লোকজন এলাকায় মহড়া দিচ্ছে। বিভিন্ন বাসা বাড়ী ও হোটেলে শত বহিরাগত লোকেরা অবস্থান নিয়েছে। নির্বাচনের দিন এই বহিরাগতরা ভোটের পরিবেশে বিঘœ সৃষ্টি করতে পারে বলে শঙ্কা রয়েছে। আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের সমর্থক উপজেলার বিভিন্নস্থানে সোনালী আঁশ প্রতীকের সমর্থকদের কেটে ফেলা, মেরে ফেলা ও গুম করার হুমকি দিচ্ছে। এতে আমার কর্মী সমর্থকরা আতঙ্কিত। এ ধরণের হুমকিতে ভোটার উপস্থিতি হ্রাস হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু তাই নয় বহিরাগতরা প্রকাশ্যে কেন্দ্র দখল করারও হুমকি দিচ্ছে। তারা বিভিন্ন কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে কেন্দ্র দখলের পরিকল্পনা করছে।
তিনি আরো উল্লেখ করেন, সরকার, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের একান্ত চাওয়া-যেকোনো মূল্যে এবারের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা। কিন্ত কুলাউড়ার আইনশ্ঙ্খৃলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ও বহিরাগতদের বিতাড়িত করা না হলে মৌলভীবাজার-২ আসনের নির্বাচন দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ হবে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) একেএম সফি আহমদ সলমান তাঁর অভিযোগে উল্লেখ করেন, আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষে সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় কয়েক হাজার বহিরাগত সন্ত্রাসীরা কুলাউড়ার বিভিন্ন বাসা-বাড়ি, হোটেলে অবস্থান নিয়েছে। তারা কুলাউড়ার বিভিন্ন এলাকায় আমার ট্রাক প্রতীকের সমর্থকদের প্রাণনাশ ও গুম করার হুমকি দিয়ে যাচ্ছে। এতে আমার কর্মী-সমর্থকরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় আছে। এ ধরণের হুমকিতে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত না হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি ওই বহিরাগত সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করে কেন্দ্র দখল করার জন্য নানা পায়তারা করছে। সেই লক্ষে তারা ভোটের আগের দিন ভোটকেন্দ্রের আশপাশে নৌকার সমর্থকদের বাড়িতে অবস্থান নিয়ে কেন্দ্র দখল করার পরিকল্পনা করছে। এতে অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণের পরিবেশ নষ্ট করার আশঙ্কা করা হচ্ছে।

এ আসনে সংসদ সদস্য প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল (নৌকা), তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এম এম শাহীন (সোনালী আশঁ), স্বতন্ত্র প্রার্থী সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান (ট্রাক), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন (কাঁচি), জাতীয় পার্টির আব্দুল মালিক (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এনামুল হক মাহতাব (মোমবাতি), ইসলামী ঐক্যজোটের আছলাম হোসাইন রহমানী (মিনার) ও বিকল্পধারা বাংলাদেশের মো. কামরুজ্জামান সিমু (কুলা)।

কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন। এ আসনের ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৪৭২। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৬৩৫ এবং মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮৩৭ জন।

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, অভিযোগের বিষয়ে আমি অবগত নয়। তবে যদি এমন হয়ে থাকে তাহলে আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ, ম্যাজিস্ট্রেট, পুলিশের মোবাইল টিম মাঠে রয়েছে। বহিরাগত কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন বলেন, বহিরাগতদের বিষয়ে দুই প্রার্থীর অভিযোগ পেয়েছি। কয়েকটি এলাকায় অভিযানও চালানোর পরও কাউকে পাওয়া যায়নি। তবে যদি কোন বহিরাগতদের পাওয়া যায় বা তারা ভোটারদের হুমকি ও কেন্দ্রে প্রভাব বিস্তার করে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রার্থীদের শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। ৮জন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশের ১৪টি মোবাইল টিম, আনসারহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছেন।

জাতীয় এর আরও খবর
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top