কুলাউড়ায় সাবেক এম পি নওয়াব আলী আব্বাছ খান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বার্তালোক ডট কম
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৩, ৩:৪৭ মিনিট
কুলাউড়া প্রতিনিধি ঃ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার গ্রামীন ব্যাংক সংলগ্ন মাঠে ৩০ জানুয়ারী সোমবার বিকেলে রবিরবাজার খেলোয়াড় কল্যাণ পরিষদের আয়োজনে সাবেক এম পি নওয়াব আলী আব্বাছ খান মটর সাইকেল এন্ড মটর সাইকেল ফুটবল টুর্নামেন্টে ২০২৩ এর শুভ উদ্বোধন হয়।
উদ্বোধনী আলোচনা সভায় রবিরবাজার খেলোয়াড় কল্যাণ পরিষদের সভাপতি এম এ আহাদের সভাপতিত্বে ও পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক ময়নুল ইসলাম পংকির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য এড.নওয়াব আলী আব্বাছ খান।
বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছ,সাবেক ইউ পি সদস্য আব্বাছ আলী, সাংবাদিক মাহফুজ শাকিল, হাসান আল মাহমুদ রাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খেলোয়াড় কল্যান পরিষদের সেক্রেটারি মিজানুর রহমান মনু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রবিরবাজার খেলোয়াড় কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহিদুল আরেফিন রুমেল ও রুবেল রানা।
এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস আই হারুনুর রসিদ,আমেরিকা প্রবাসী আল মামুন,সেচ্ছাসেবক লীগ নেতা হিরা মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রিড়া সংগঠক, ব্যবসায়ী প্রতিনিধি ও রবিরবাজার খেলোয়াড় কল্যাণ পরিষদের সকল সদস্য বৃন্দ।
উক্ত টুর্নামেন্টে ১৬ টিম অংশ গ্রহন করে। উদ্বোধনীয় খেলার ঘড়্গাও তরুন সংগকে ৩-০ গোলে হারিয়ে মায়ের দোয়া স্পোটিং ক্লাব মনরাজ জয় লাভ করে।




