logo
|
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • রাজনীতি
  • প্রবাস
  • দেশ-জনপদ
  • সাহিত্য
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • যোগাযোগ
    • ভিডিও
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • দেশ-জনপদ
  • প্রবাস
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • সাহিত্য
  • মুক্তমত
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য বার্তা
  • ভিডিও
  • যোগাযোগ
  1. হোম
  2. প্রচ্ছদ

কুলাউড়ার হাজিপুরে প্রবাসী তাওহিদুর রহমানের উপর হামলার অভিযোগ

বার্তালোক ডট কম

প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৩, ৩:৪৪ মিনিট

কুলাউড়া প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কুলাউড়ায় তাওহিদুর রহমান (৩৮) নামে এক প্রবাসীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তাওহিদুর রহমান উপজেলার হাজিপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। তিনি দীর্ঘ ২৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন। সম্প্রতি তিনি দেশে ফিরেন। হামলার ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে কুলাউড়া থানায় তিনি একটি লিখিত অভিযোগও দিয়েছেন।

থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও মানগাঁও গ্রামের বাসিন্দা ওয়াহিদ মিয়া গত ২৩ জানুয়ারি প্রবাসী তাওহিদুর রহমানের বাড়িতে গিয়ে তাদের মালিকানাধীন বিভিন্ন প্রজাতির প্রায় ৭০টি গাছ ৮০ হাজার টাকা দিয়ে ক্রয় করবে বলে আলোচনা করেন। পরবর্তীতে ২০ হাজার টাকা অগ্রীম দিয়ে গাছগুলো নিয়ে যাওয়ার পূর্বে অবশিষ্ট টাকা পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেন ওয়াহিদ মিয়া। এরপর ওয়াহিদ মিয়া তাঁর লোকজন দিয়ে গাছগুলো কর্তন করেন এবং গাড়ি দিয়ে গাছগুলো পরিবহন করতে থাকেন। ওয়াহিদ মিয়ার লোকজন গাছগুলো পরিবহনকালে গত ২৬ জানুয়ারি প্রবাসী তাওহিদুর রহমান তার পাওনা টাকা দাবি করেন। ওয়াহিদ মিয়া ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও ফোনে তার সাথে কথা বলেন তাওহিদুর রহমান। তখন টাকা ছাড়া গাড়ি ছাড়তে নিষেধ করেন তাওহিদুর রহমান। এর কিছুক্ষণ ওয়াহিদ মিয়া ও মঞ্জু মিয়াসহ সংঘবদ্ধ লোকজন নিয়ে প্রবাসী তাওহিদুর রহমানের বাড়ির সামনে এসে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে গুলি করে প্রাণনাশের হুমকি দেন। পরে তাওহিদুর রহমান আতংকিত হয়ে গেলে ওই সুযোগে তারা গাড়ি দিয়ে জোরপূর্বক অবশিষ্ট গাছগুলো নিয়ে চলে যায়। তখন তাওহিদুর রহমান তাঁর পাওনা টাকা আদায়ের জন্য স্থানীয় এলাকার গণমান্য ব্যক্তিগণকে অবগত করেন। এই ঘটনার জেরে গত ২৭ জানুয়ারি স্থানীয় পাইকপাড়া বাজার মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হন তাওহিদুর রহমান। তখন মঞ্জু মিয়া তাওহিদুর রহমানের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। একপর্যায়ে তাঁর পকেট থেকে ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া তাঁর হাতে থাকা রোলেক্স মডেলের ১ লাখ ৮০ হাজার টাকা দামের একটি ঘঁড়িও ছিনিয়ে নেয় এবং ব্যবহৃত মোবাইল ভাংচুর করে। সঙ্গে সঙ্গে মসজিদের অন্যান্য মুসল্লিরা এগিয়ে আসলে প্রবাসী তাওহিদুর রহমান তখন প্রাণে বেঁচে যান। এরপর থেকে ওয়াহিদ মিয়া ও মঞ্জু মিয়া গং তাওহিদুর রহমানের গাছ বিক্রি বাবদ অবশিষ্ট ৬০ হাজার টাকা না দিয়ে তাকে উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। এ ঘটনায় গত ২৮ জানুয়ারি মঞ্জু মিয়াকে প্রধান আসামী ও ওয়াহিদ মিয়াকে ২নং আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দেন প্রবাসী তাওহিদুর রহমান।

ঘটনার সাথে জড়িত মঞ্জু মিয়া মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, প্রবাসী তাওহিদুর রহমানের সাথে তার বাড়ির বিভিন্ন প্রজাতির গাছ ও বাশ ক্রয়ের জন্য দাম সাব্যস্ত হয়। কিন্তু উনাকে টাকা দিলেও তিনি বাঁশ দেননি। তাই উনার সাথে বাকবিতন্ডা হয়েছে। তিনি আমার বাড়িতে এসে হুমকি দেন তাই আমি উনাকে মারধর করেছি।

এ বিষয়ে কুলাউড়া থানার এস আই মোঃ আব্দুল আলিম মুঠোফোনে বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর সরেজমিন তদন্তে ওই এলাকায় যাই। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। বিবাদীরা প্রবাসীর প্রাপ্ত টাকা না দিয়ে গাছ নেয়ার চেষ্টা করে। জড়িতদের গ্রেফতারে পুলিশী চেষ্টা অব্যাহত আছে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

কুলাউড়ায় শ্রমিক দলের পৌর শাখার কর্মী সভা ও মতবিনিময় অনুষ্টিত

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

মোশারফ এর রক্তদানে ডাবল সেঞ্চুরি !

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ানীবাজারে ১৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

কুলাউড়ায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ সংবাদ

মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
মীরজাফর ও এজিদের মতো নাসিরুউদ্দিন পাটোয়ারীর নামও একটা গালিতে পরিণত হবে- এমপি শওকতুল ইসলাম
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির নতুন কমিটি গঠন
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
এসএসসি ৯৫ ব্যাচ কুলাউড়া শাখার উদ্যোগে প্রবাসী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
বিএনপি থেকে বহিষ্কারের পর এবার আলমাছের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ৮ সদস্যের অনাস্থা
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
“মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র শোক প্রকাশ,
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
মনু নদীতে বিলীনের পথে শতবর্ষী কাউকাপন বাজার 
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
সিলেটে সিমের মেয়াদের নামে গ্রাহক ভোগান্তি বন্ধের দাবিতে গণজমায়েত
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
মৌলভীবাজারে শুরু হলো ফুলকুঁড়ি আসরের ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতা
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুলাউড়া ভাটেরা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো, অন্টারিও, কানাডা’ এর ‘বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলাম কে সংবর্ধনা
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে তাওসিফ আল হোসেন
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪
কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার খেলার অপরাধে আটক-৪

© 2026 bartaloke.com, All rights reserved.

সম্পাদক ও প্রকাশক: মো: আব্দুল জলিল
নির্বাহী সম্পাদক: মাহফুজ শাকিল

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহীম আলী
প্রধান আলোকচিত্র সাংবাদিক:মারুফ আহমেদ

সম্পাদকীয় কার্যালয়ঃ মান্নান ম্যানশন, দক্ষিণ বাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Email : bartaloke@gmail.com
মোবাইল : 01712-198443

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top